Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
CGST

গুটখা ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে উদ্ধার কোটি কোটি টাকা, গুনতেই লেগে গেল ১৮ ঘণ্টা

বিপুল পরিমাণ অর্থ লুকানো ছিল গদির ভিতরে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২২, ১৭:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২২, ১৭:২৭

options
link
গুটখা ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে উদ্ধার কোটি কোটি টাকা, গুনতেই লেগে গেল ১৮ ঘণ্টা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর ছিল তাঁদের কাছে। তার ভিত্তিতেই সেন্ট্রাল গুডস সার্ভিস ট্যাক্সের (Central Goods Service Tax) আধিকারিকরা তন্ন তন্ন করে তল্লাশি চালান ব্যবসায়ীর গোটা বাড়িতে। যদিও আলমারি, সিন্দুকের দফারফা করেও মিলছিল না ‘গুপ্তধন’। শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের ওই গুটখা ব্যবসায়ীর শোওয়ার ঘরের খাটের উপরে পাতা পুরনো গদির ভেতর থেকে উদ্ধার হল ৬ কোটিরও বেশি অর্থ। বিরাট পরিমাণ টাকা গুনতে সময় লেগে গেল ১৮ ঘণ্টারও বেশি। সেই কাজ হাত লাগান ১৫ জন কর্মী।

সূত্রের খবর, গত ১২ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টা নাগাদ গুটখা ব্যবসায়ী জগৎ গুপ্তার (Jagat Gupta) হামিরপুর জেলার বাড়িতে হানা দেয় সেন্ট্রাল গুডস সার্ভিস ট্যাক্সের ১৫ জনের দল। দীর্ঘ তল্লাশিতে ব্যবসায়ীর শোওয়ার  ঘরের পুরনো গদির ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ। ওই টাকা গুনতেই ১৮ ঘণ্টা সময় লেগে গিয়েছে বলে জানা গিয়েছে। মোট অর্থের পরিমাণ কত যে এতটা সময় লেগে গেল!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এবার বাংলাতেও তৈরি হবে বিরাট হনুমান মূর্তি, হনুমান জয়ন্তীতে ঘোষণা মোদির]

বান্ডিলের পর বান্ডিল টাকা গুনে দেখা যায় মোট অর্থের পরিমাণ ৬ কোটি ৩১ লক্ষ ১১ হাজার টাকা। ১২ এপ্রিল সকালে শুরু হওয়া আয়কর হানা শেষ হয় পরদিন ১৩ এপ্রিল বুধবার সন্ধেয়। স্টেট ব্যাংকের কর্মীরা বিরাট পরিমাণ টাকা গুনতে তিনটি মেশিনকে কাজে লাগান। শেষে জায়ান্ট ট্যাঙ্কে করে সেই টাকা নিয়ে যাওয়া হয় স্থানীয় ব্যাংকে।

[আরও পড়ুন: কোভিডে হারিয়েছেন ছেলেকে, সন্তানের মৃত্যুবার্ষিকীর আগের দিনই ফের মা হলেন প্রৌঢ়া]

উল্লেখ্য, গুটখা ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানার নেতৃত্ব দেন সেন্ট্রাল গুডস সার্ভিস ট্যাক্সের ডেপুটি কমিশনার (Deputy Commissioner)। যদিও তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই হানার বিষয়ে কিছু বলতে রাজি হননি। সেন্ট্রাল গুডস সার্ভিস ট্যাক্সের অন্য আধিকারিকদের বক্তব্য, আমাদের কাছে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশির লিখিত নির্দেশ ছিল, সেই মতো তল্লাশি চালানো হয়েছে। জানা গিয়েছে, ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থের বর্তমান ঠাঁই হয়েছে হামিরপুর স্টেট ব্যাংকে (State Bank Hamirpur)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.