Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

অভিভাবকের ভয়ে ধর্ষণের গল্প ফাঁদল নাবালিকা

সেই নাবালিকা জানায়, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করেছে তিন যুবক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০১৬, ১৬:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০১৬, ১৬:১৭

options
link
অভিভাবকের ভয়ে ধর্ষণের গল্প ফাঁদল নাবালিকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অভিভাবকের শাসন থেকে বাঁচতে ধর্ষণের মিথ্যা গল্প তৈরি করল বেঙ্গালুরুর এক নাবালিকা৷ এমনকী তার গল্পের জেরে গ্রেফতার হল তার প্রেমিক ও এক বন্ধু৷ এই ঘটনায় বিস্মিত পুলিশ ও নাবালিকার পরিবার৷

সূত্রের খবর, মঙ্গলবার রাত ১০.৩০-এ বাড়ি থেকে বেরিয়ে যায় ওই নাবালিকা৷ রাত দুটো পর্যন্ত মেয়ে বাড়ি না ফেরায় দুশ্চিন্তাগ্রস্ত অভিভাবক ছুটে যায় পুলিশের কাছে৷ যদিও রাত ২.৩০ নাগাদ নিজেই বাড়ি ফেরে সে৷ অভিভাবক শাসন করবে এই ভয়ে সে সাজায় ধর্ষণের মিথ্যা গল্প! জানায়, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করেছে তিন যুবক৷ ঘটনার বিবরণ শুনে আতঙ্কিত বাবা মা পুলিশের কাছে অভিযোগ জানায়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করায় মেয়েটি প্রথমে জানায় ৩ জন যুবক তাকে একটি ইনোভা গাড়িতে তুলে নিয়ে যায় একটি নির্জন জায়াগায়৷ সেখানেই ধর্ষণ করার চেষ্টা করে তারা৷ কিন্তু তার দাবি ওই গাড়িতে কোনও নম্বর প্লেট ছিল না৷

মেয়েটির কথায় পুলিশের সন্দেহ হওয়ায় তারা তদন্ত শুরু করে৷ এবং তদন্তেই জানা যায় ঘটনাটা৷ ওই নাবালিকার নির্দেশেই ফারহান ও সন্দীপ নামে বন্ধুরা তার সঙ্গে দেখা করতে আসে একটি মন্দিরের সামনে৷ সেখান থেকে ফারহানের গ্যারাজে খানিক সময় কাটায় তারা৷ ফারহান ও তার কথোপকথনই প্রমাণ যে তারা একে অপরের পরিচিত এবং ঘনিষ্ঠ সম্পর্কও আছে তাদের মধ্যে৷

ফের নাবালিকাকে জেরা করে পুলিশ সত্য উদঘাটন করে৷ নাবালিকা পুলিশি জেরায় স্বীকার করে সে ফারহানকে ভালবাসে এবং তার পরিবার কিছুতেই এই সম্পর্কে রাজি নয়৷ উপরন্তু তার অভিভাবকরা ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গেই তার বিয়ে দিয়ে দেওয়ার কথা বলেছে৷ তাই সে ফারহানের সঙ্গে দেখা করতে গিয়েছিল৷ বাড়ি ফেরার পথেই সম্ভবত কোনও ভাবে আঘাত পায় ওই নাবালিকা৷ সেই আঘাতের চিহ্ন দেখিয়েই এই গল্প ফাঁদে সে৷

যদিও পরিবারের তরফ থেকে অভিযোগ না তুলে নেওয়ায় গ্রেফতার হয়েছে নাবালিকার প্রেমিক ফারহান আহমেদ ও তার বন্ধু সন্দীপ সেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.