Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

নাবালিকাকে ধর্ষণ করে ঝোপে ফেলে দিল দুষ্কৃতী

ঘটনার পরই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৬, ২০:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৬, ২০:০৫

options
link
নাবালিকাকে ধর্ষণ করে ঝোপে ফেলে দিল দুষ্কৃতী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজধানীর বুকে ধর্ষিতা ১৬ বছরের এক নাবালিকা৷ ধর্ষণের পর নৃশংস ভাবে মারধর করে তাকে ঝোপে ফেলে রেখে পালিয়ে গেল দুষ্কৃতী৷ এমনটাই অভিযোগ করা হয়েছে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে৷

সূত্রের খবর, ওই নাবালিকার প্রতিবেশী বিবেক নামের এক যুবক দু’বছর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে তার সঙ্গে৷ কিন্তু দুই সন্তানের পিতা বিবেক কিছুতেই সেই প্রতিশ্রুতি পূরণ করেনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত সপ্তাহে, ওই যুবক নাবালিকাকে ডেকে পাঠায় সরাই রহিল্লা এলাকায়৷ অভিযোগ, সেখানেই একটি ঝোপের আড়ালে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বিবেক৷ ওই নাবালিকা বাধা দেওয়ায় তাকে বেধড়ক মারধর করে বিবেক৷ তারপর অচৈতন্য অবস্থায় ঝোপেই ফেলে রেখে পালিয়ে যায় সে৷

এক পথচারী মেয়েটিকে পড়ে থাকতে দেখে পুলিশকে জানান৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনার তিনদিন পর মেয়েটির জ্ঞান ফিরেছে বলে জানিয়েছে পুলিশ৷

ঘটনার পরই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.