Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

অনশনে বসছেন এ আর রহমান…কিন্তু কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনশনে বসছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান৷ জাল্লিকাট্টু নিয়ে লড়াই করছে তামিলনাড়ু৷ সেই স্পিরিটকে সমর্থন করতেই তাঁর এই পদক্ষেপ৷ জাল্লিকাট্টু নিয়ে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভে উত্তাল তামিলনাড়ু৷ ঐতিহ্যবাহী এ রীতির উপর জারি হওয়া নিষেধাজ্ঞা, কিছুতেই মেনে নিতে পারছেন তামিলনাড়ুর সাধারাণ মানুষ৷ দফায় দফায় চলছে বিক্ষোভ প্রতিবাদ৷ এই পরিস্থিতিতে সমাধান সূত্রের খোঁজে … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/india/a-r-rahman-to-fast-to-support-spirit-of-tamilnadu-anand-extends-his-support/pid/42879/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "অনশনে বসছেন এ আর রহমান…কিন্তু কেন?"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২১, ১৪:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২১, ১৪:১২

options
link
অনশনে বসছেন এ আর রহমান…কিন্তু কেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনশনে বসছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান৷ জাল্লিকাট্টু নিয়ে লড়াই করছে তামিলনাড়ু৷ সেই স্পিরিটকে সমর্থন করতেই তাঁর এই পদক্ষেপ৷

জাল্লিকাট্টু নিয়ে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভে উত্তাল তামিলনাড়ু৷ ঐতিহ্যবাহী এ রীতির উপর জারি হওয়া নিষেধাজ্ঞা, কিছুতেই মেনে নিতে পারছেন তামিলনাড়ুর সাধারাণ মানুষ৷ দফায় দফায় চলছে বিক্ষোভ প্রতিবাদ৷ এই পরিস্থিতিতে সমাধান সূত্রের খোঁজে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম৷ পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে এই ইস্যুতে তামিলনাড়ুর সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন সেলেবরাও৷ রজনীকান্ত, কামাল হাসানরা আগেই তাঁদের সমর্থন জানিয়েছিলেন৷ এদিন বিশ্বনাথন আনন্দও জাল্লিকাট্টুকে সমর্থন করেছেন৷ একধাপ এগিয়ে আগামিকাল অনশনে বসার কথা ঘোষণা করেছেন এ আর রহমান৷ তামিলনাড়ুর স্পিরিটকে সমর্থন জানাতেই তাঁর এই পদক্ষেপ৷

এদিকে জাল্লিকাট্টুর ঐতিহ্যকে পূর্ণ সমর্থন জানিয়েছেন শ্রী শ্রী রবিশঙ্করও৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.