সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ভিতর থেকে মিলল আগ্নেয়াস্ত্র, কার্তুজ৷ সোমবার বিশ্ববিদ্যালয়ের নর্থ গেটের কাছে একটি কালো পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন এক নিরাপত্তারক্ষী৷ সেই ব্যাগের ভিতর থেকেই উদ্ধার হয় একটি পিস্তল, কার্তুজ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে৷
যে বন্দুকটি জেএনইউ-র ভিতর থেকে উদ্ধার হয়েছে সেটি একটি ৭.৬৫ ক্যালিবরের দেশি পিস্তল৷ সঙ্গে মিলেছে সাত রাউন্ড কার্তুজ৷ রবিবার রাত দু’টো নাগাদ রুটিন তল্লাশির সময় ব্যাগটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা৷ অস্ত্র আইনের অধীনে একটি মামলাও দায়ের করেছে পুলিশ৷ নাশকতার উদ্দেশে কি এই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ আনা হয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তদন্ত করছে দিল্লি পুলিশ৷
Abandoned bag found in JNU Campus with 1 local pistol & 7 cartridges last night, Investigation underway
— ANI (@ANI_news) November 7, 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন