Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Abhishek Banerjee

বাজেটে বাংলাকে বঞ্চনা! নির্মলাকে পালটা দিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি অভিষেকের

মীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 'অপমান' প্রসঙ্গেও মুখ খুললেন অভিষেক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৪, ১৯:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৪, ১৯:৫৫

options
link
বাজেটে বাংলাকে বঞ্চনা! নির্মলাকে পালটা দিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি অভিষেকের zoom

নন্দিতা রায়, নয়াদিল্লি: বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। বাজেট সওয়ালে তা নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দাবি করেছেন, কেন্দ্রের একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়নই হচ্ছে না বাংলায়। এবার তাঁর পালটা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন তিনি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) ২০২৪ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার পরই বিরোধীরা এই বাজেটকে ‘কুর্সি বাঁচানোর বাজেট’ বলে তোপ দেগেছেল। তালিকায় ছিল বাংলার শাসকদল তৃণমূলও। এদিকে অর্থমন্ত্রী দাবি করেছিলেন, কোনও রাজ্যকেই অবহেলা করা হয়নি বাজেটে (Union Budget 2024)। বঞ্চনার দাবি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের প্রশ্ন করেন, ২১-এর নির্বাচনের পর ১০০ দিনের প্রকল্পে বাংলাকে কত টাকা দেওয়া হয়েছে। মঙ্গলবার লোকসভায় বাজেট বিতর্কে অভিষেকের মন্তব্যের পালটা দিয়েছেন নির্মলা সীতারমণ। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়িত হয়নি বাংলায়।” বিতর্ককে কেন্দ্র করেই এদিন লোকসভা অধিবেশন থেকে ওয়াকআউট করে তৃণমূল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত বাড়ছে মেট্রো পরিষেবা, যাত্রীদের জন্য সুখবর]

এর পর কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “কেন্দ্রের তরফে বারবার বলা হচ্ছে কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না। টাকা যথাযথ কাজে লাগানো হচ্ছে না। আমি বলছি ওরা শ্বেতপত্র প্রকাশ করে দেখাক, কত টাকা দেওয়া হয়েছে যা খরচ করা হয়নি।” নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে অপমানের প্রসঙ্গও তোলেন অভিষেক। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীও বঞ্চনার কথাই বলতে চেয়েছিলেন। কিন্তু তাতে সেই কথা বলার সুযোগই দেওয়া হয়নি।” লোকসভায় নির্বাচনে বাংলায় ১২ টি আসন জিতেছে বিজেপি। অভিষেকের দাবি, এই ১২ সাংসদ কেন্দ্রের কাছে বকেয়া চেয়ে আর্জি করুন।

[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি, কলকাতা-সহ ১০ জায়গায় তল্লাশি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.