Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

‘বউমা শর্টস পরলেও কি তবে গণ শ্লীলতাহানি কাম্য?’

আয়েশার ছবিকে সামনে রেখেই টুইটারে আজমির নিন্দা করেন অনেকে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০১৭, ১৩:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৪, ২০১৭, ১৩:৩৬

options
link
‘বউমা শর্টস পরলেও কি তবে গণ শ্লীলতাহানি কাম্য?’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনকার মেয়েরা যত খাটো পোশাক পরে, তত তাদের ফ্যাশনেবল বলা হয়৷ এই ধরনের পোশাক ভারতীয় সংস্কৃতির পরিপন্থী৷ আর এই পোশাকই শ্লীলতাহানির কারণ৷ বেঙ্গালুরুর গণ শ্লীলতাহানি কাণ্ডের প্রেক্ষিতে এহেন মন্তব্যই করেছিলেন সপা নেতা আবু আজমি৷ আর তা নিয়ে নিন্দায় সরব বিভিন্ন মহল৷

বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে শ্লীলতাহানি হয় অসংখ্য মহিলার৷ লজ্জায় ও ভয়ে কেউই প্রথমে পুলিশের দ্বারস্থ হয়নি৷ তবু ধীরে ধীরে ঘটনা প্রকাশ্যে আসছে৷ এক তরুণী একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে সম্প্রতি৷ পুলিশ কমিশনার প্রবীণ সুদ ইতিমধ্যেই জানিয়েছেন, প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷ কিন্তু নিগ্রহকারীদের শাস্তি চাইলেও মহিলাদেরই দোষারোপ করেছেন সপা নেতা৷ কাঠগড়ায় তুলেছেন তাঁদের খাটো পোশাককে৷ এমনকী খারাপ দিনকালে মহিলাদের একা একা বাইরে বেরনো উচিত নয় বলেও মত তাঁর৷ আর এ মন্তব্য সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

টুইটে আজমিকে একহাত নিয়েছেন কমেডিয়ান সোনম মহাজন৷ আজমির বউমা অভিনেত্রী আয়েশা তাকিয়া৷ আয়েশার একটি ছবি পোস্ট করে তাঁর মন্তব্য, বউমা যদি শর্টস পরে তাহলে কি তাঁর ক্ষেত্রেও গণ শ্লীলতাহানি কাম্য৷ প্রসঙ্গত, আয়েশা নিজেও তাঁর শ্বশুরের সঙ্গে সহমত নন৷ এর আগেও ধর্ষণ প্রসঙ্গে মেয়েদেরই দোষ দিয়েছিলেন আজমি৷ সেই সময় শ্বশুরের মন্তব্যের জন্য যে তিনি লজ্জিত, এ কথা জানিয়েছিলেন আয়েশা৷ এদিন আয়েশার ছবিকে সামনে রেখেই টুইটারে আজমির নিন্দা করেন অনেকে৷

আজমির মত যে ধর্মীয় মৌলবাদকেই প্রশ্রয় দিচ্ছে সে কথাও বলেছেন অনেকে৷ বস্তুত মহিলাদের দোষারোপ করার প্রবণতার মধ্যেই  ধর্ষণ ও শ্লীলতাহানিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখার চেষ্টা আছে৷ গোঁড়া ইসলামিক দেশের ক্ষেত্রে যা হয়ে থাকে৷ সেদিকেও ইঙ্গিত করেছেন অনেকে৷ ইতিমধ্যেই আজমির বিরুদ্ধে সমন জারি করেছে জাতীয় মহিলা কমিশন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.