সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার প্রবীণ নাগরিকদের রেলযাত্রায় আধার কার্ড বাধ্যতামূলক৷ আগামী ১ এপ্রিল ২০১৭ থেকে রেলের টিকিট কাটতে গেলে আধার কার্ড বাঞ্চনীয় বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে৷
বয়স্ক যাত্রীরা রেলযাত্রার সময়ে টিকিটে বিশেষ ছাড় পান৷ আগামী বছর এপ্রিল থেকে সেই ছাড় পেতে গেলে বয়সের প্রমাণপত্র নথিভুক্ত করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে৷ আর বয়সের সঠিক প্রমাণপত্র হিসাবে আধার কার্ডের নামই ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে৷
বয়স্ক যাত্রীদের সুবিধার জন্য আগামী বছর ১ জানুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত আধার নবীকরণের সময়সীমাও ধার্য করেছে রেল৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন