Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
G-20

ভারতের উদ্যোগে জি-২০-র স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন

ভারত মণ্ডপমে উদ্বোধনী ভাষণ দেন মোদি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৩, ১২:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৩, ১২:০৫

options
link
ভারতের উদ্যোগে জি-২০-র স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের উদ্যোগে জি-২০ জোটের স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন। শনিবার মহা সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন ভারত মণ্ডপমে উপস্থিত ছিলেন আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানি। জি-২০ জোটে তাঁকে আমন্ত্রণ জানান মোদি। তিনি বলেন, “সকলের সম্মতিতে আফ্রিকান ইউনিয়নকে জি-২০ জোটের স্থায়ী সদস্য করা হল। ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে এই জোটে তাঁর আসন গ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে।” বলে রাখা ভাল, আফ্রিকান ইউনিয়নে ৫০টিরও বেশি সদস্য দেশ রয়েছে। মনে করা হচ্ছে, বিশ্বের দরবারে অন্যান্য দেশগুলির সঙ্গে আফ্রিকাও যাতে প্রাধান্য পায় তাঁর জন্যই মোদির এই উদ্যোগ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ সকাল সাড়ে ১০টা থেকে ভারত মণ্ডপমে উদ্বোধনী ভাষণ শুরু করেন মোদি। জি-২০  সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী দেন মানবকল্যাণের বার্তা। দিলেন ইউক্রেন যুদ্ধ ও খাদ্য নিরাপত্তা নিয়েও বার্তা। একই সঙ্গে মরক্কোর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মোদি। 

[আরও পড়ুন: জি-২০-তে সূর্য মন্দিরের চাকা, কেন কোনারকের এই স্থাপত্যকেই বেছে নিলেন মোদি?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.