Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

পরিচ্ছন্নতায় প্রথম হয়ে সিকিমের লক্ষ্য এবার দারিদ্রমুক্তি

ওঁরা পারে, আমরা কি পারি না?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২০, ২২:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২০, ২২:২৭

options
link
পরিচ্ছন্নতায় প্রথম হয়ে সিকিমের লক্ষ্য এবার দারিদ্রমুক্তি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবশেষে রাজতন্ত্র ত্যাগ করেছিল৷ ১৯৭৫ সালে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল সিকিম৷ ইতিমধ্যেই দেশের অন্যতম পরিষ্কার রাজ্য হয়ে উঠেছে নিজের জোরে৷ এবারে দেশের পূর্বাঞ্চলের এই রাজ্যের লক্ষ্য সম্পূর্ণ দারিদ্রমুক্ত রাজ্য হয়ে ওঠা৷

মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের কথায়, প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের অনেক আগে থেকেই স্বচ্ছ হওয়ার লক্ষ্যে এগোতে শুরু করেছে সিকিম৷ প্রায় এক দশক আগে রাজ্যে শুরু হয়েছিল এই অভিযান৷ রাজ্যের সব বাড়িতেই রয়েছে পাকা শৌচাগার, যেখানে-সেখানে ময়লা কেউ ফেলেন না, প্রকাশ্যে ধূমপান কিংবা শৌচকর্মও করেন না৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রকাশ্যে শৌচকর্ম করার জরিমানা ৫০০ টাকা এবং ধূমপান করলে দিতে হবে ২০০ টাকা৷ তবে চামলিংয়ের দাবি, জরিমানার ভয়ে নয়, শৃঙ্খলাবদ্ধ জনতার সৌজন্যেই দেশের অন্যতম পরিষ্কার রাজ্যের তকমা পেয়েছে সিকিম৷ এই নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার জোরেই খুব শিগগিরিই সিকিম দেশের দারিদ্রমুক্ত রাজ্য হওয়ার পথে এগোচ্ছে বলে তাঁর বিশ্বাস৷

সাম্প্রতিক সমীক্ষার নিরিখে সিকিমে দারিদ্রসীমার নিচে বসবাস করেন মাত্র ৮ শতাংশ মানুষ৷ এই সংখ্যা শূন্যে পরিণত করার লক্ষ্যেই এগোচ্ছে সিকিম৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.