সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচটা দিনের মতোই কাজে বেরিয়েছিলেন এয়ার অ্যাম্বুলেন্সের পাইলট অরুণাক্ষ নন্দী৷ কিন্তু রবিবার আর বাড়ি ফেরা হল না তাঁর৷ রোগী উড়িয়ে আনতে গিয়ে নিজেই প্রাণ হারালেন এই বাঙালি৷ ব্যাংককের কাছে ভেঙে পড়ল মেডান্টা হাসপাতালের বিমান৷ ঘটনাস্থলেই প্রাণ হারালেন তিনি৷ গুরুতর জখম অবস্থায় ব্যাংককের হাসপাতালে ভর্তি অ্যাম্বুলেন্স বিমানে থাকা দুই চিকিৎসক৷
Our Mission has just informed me that we have lost pilot of the Air Ambulance Arunaksha Nandy. /3
Advertisement— Sushma Swaraj (@SushmaSwaraj) March 6, 2017
(ধর্ষণে বাধা দেওয়া উচিত ছিল কিশোরীর, ফাদারের সমর্থনে চার্চ)
গত বরিবার সকাল পৌণে ন’টা নাগাদ রাজধানী দিল্লি থেকে রওনা দিয়েছিল গুরগাঁওয়ের পিলাটাস পিসি ১২ বিমানটি৷ ব্যাংকক থেকে একজন রোগীকে উড়িয়ে দিল্লি আনার উদ্দেশেই পাঁচজনকে নিয়ে পাড়ি দেয় বিমান৷ কলকাতায় জ্বালানি ভরে তাইল্যান্ড যাচ্ছিল বিমানটি৷ কিন্তু যান্ত্রিক ক্রুটির জন্য ব্যাংকক থেকে ৭৩০ কিলোমিটার দূরে নাখন প্যাথম বিমানবন্দরের কাছে ক্র্যাশ ল্যান্ডিং করতে হয় চালককে৷ তখনই বিমানে আগুন লেগে যায় এবং তা ভেঙে পড়ে৷ ঘটনাস্থলে মৃত্যু হয় বিমান চালক অরুণাক্ষর৷ দুই চিকিৎসক ড: শৈলেন্দ্র এবং ড: কমলকে ব্যাংকক হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন বলে খবর৷ বাকি দু’জনের চোট ততটা গুরুতর নয় বলে জানা গিয়েছে৷
Dr.Shailendra and Dr.Komal are in the ICU. The other two have sustained minor injuries. /4
— Sushma Swaraj (@SushmaSwaraj) March 6, 2017
(শৌচালয়ে দুর্গন্ধ, জরুরি অবতরণ বিমানের)
গোটা ঘটনা জানিয়ে টুইটারে বিমানচালকের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ দুই চিকিৎসককে সুস্থ করে তোলার সবরকম চেষ্টা করা হচ্ছে বলেও জানান বিদেশমন্ত্রী৷
My heartfelt condolences to the bereaved family.
— Sushma Swaraj (@SushmaSwaraj) March 6, 2017
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন