Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

দু’হাজার কর্মী নিয়োগ, ঢেলে সাজছে এয়ার ইন্ডিয়া

আগামী দু-তিন বছরে আরও ১০০টি বিমান আনবে এয়ার ইন্ডিয়া৷ সেই কারণে সংস্থাটি আরও কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২০, ১৬:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২০, ১৬:০৬

options
link
দু’হাজার কর্মী নিয়োগ, ঢেলে সাজছে এয়ার ইন্ডিয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দু-তিন বছরে আরও ১০০টি বিমান আনবে এয়ার ইন্ডিয়া৷ সেই কারণে সংস্থাটি আরও কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে৷ বিমানচালক ও কেবিন ক্রু-সহ প্রায় ২ হাজার কর্মী নিয়োগ করবে এই বিমান সংস্থা৷

এয়ার ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার এন শিবরামকৃষ্ণণ জানান, “আমরা গত বছর আগস্ট থেকে এখনও পর্যন্ত ২৫০ জন পাইলট বা বিমানচালককে নিয়োগ করেছি৷ আগামী দু-তিন বছরে আরও ৫০০ জনকে নিয়োগ করা হবে৷ বিমানের দ্রুত সম্প্রসারণের জন্যই বেশি পরিমাণ বিমানচালক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত বছর এই বিমান সংস্থা ২০০ জন ট্রেনি পাইলট নেবে বলে ঠিক করে ছিল৷ তবে তাঁদের মধ্যে থেকে ৭৮ জনকে বেছে নেওয়া হয়েছিল৷ চলতি বছর ডিসেম্বরে ১৫০ জন বিমানচালকের প্রশিক্ষণ শেষ হবে বলে খবর৷ ফলে চালকের সংখ্যা বাড়লে বিমানের সংখ্যা বাড়াতে অসুবিধা হবে না৷ সংস্থার তরফে আরও জানানো হয়েছে, বর্তমানে তাদের মোট ৮৫৮ জন পাইলট রয়েছেন৷ তবে বিমানের সংখ্যা বৃদ্ধিজ কথা মাথায় রেখে আরও চালক নিয়োগ করতে হবে৷ সে জন্য ইতিমধ্যেই বিজ্ঞাপন দিয়ে পাইলট খোঁজার কাজ শুরু হয়েছে৷

চালকের পাশাপাশি আগামী দু-তিন বছরে দেড় হাজার কেবিন ক্রুও নিয়োগ করা হবে৷ বর্তমানে সংস্থায় ৩০০০ কেবিন ক্রু কর্মী রয়েছেন৷ এঁদের ট্রেনিংয়ের জন্য এটিআর সিমুলেটরের ব্যবস্থা করা হবে৷ যার জন্য খরচ হবে ৬৫ কোটি টাকা৷ এর সঙ্গে প্রশিক্ষণের জন্য খরচ হবে কমপক্ষে ৬ কোটি টাকা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.