সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজবাদী পার্টির ঘরের কোন্দলের প্রভাব পড়ল অখিলেশ যাদবের মন্ত্রিসভাতেও৷ রবিবার চার মন্ত্রীকে বরখাস্ত করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ তাঁদের মধ্যে আছেন তাঁর কাকা শিবপাল যাদবও৷
বেশ কিছুদিন ধরেই দলীয় সমস্যায় জেরবার মুলায়ম সিং যাদবের সংসার৷ কাকা-ভাইপোর লড়াইয়ে আসন্ন নির্বাচনে আখেরে পায়ের তলার মাটি হারাচ্ছিল সমাজবাদী পার্টি৷ যদিও ‘নেতাজি’ মুলায়মের মধ্যস্থাতাতে আপাত শান্তির একটি বাতাবরণ তৈরি হয়েছিল৷ নির্বাচনে লড়ার ক্ষেত্রে অখিলেশই যে দলের মুখ তাও নিশ্চিত করে দেওয়া হয়েছিল৷ কিন্তু এই শান্তির পরিস্থিতি আর থাকল না বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ রবিবারই কাকা শিবপাল যাদবকে বরখাস্ত করলেন অখিলেশ৷ এদিন লখনউতে দলীয় কার্যালয়ে এক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ এরপরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়৷ মণিপুরের বিধায়ক রাজু যাদব বৈঠকের পর জানান, অমর সিংয়ের ঘনিষ্ট কেউ তাঁর মন্ত্রিসভায় থাকুন, চান না অখিলেশ৷ তার জেরেই নেওয়া হয়েছে এই কড়া সিদ্ধান্ত৷ অখিলেশের এই সিদ্ধান্তে নির্বাচনের আগে উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণ যে অনেকটাই বদলাতে পারে, এমনটাই আঁচ করছে রাজনৈতিক মহল৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন