Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Atiq

আতিক ‘শহিদ’, গ্যাংস্টারের হত্যার বদলা নিতে ভারতে হামলার হুমকি আল কায়দার!

আতিক-আশরফের ঝাঁঝরা হয়ে যাওয়ার ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৩, ১৬:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৩, ১৬:২২

options
link
আতিক ‘শহিদ’, গ্যাংস্টারের হত্যার বদলা নিতে ভারতে হামলার হুমকি আল কায়দার! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরফ ‘শহিদ’ হয়েছেন। তাঁদের মৃত্যুর বদলা নিতে হামলা করা হবে ভারতে। এমনই হুমকি দিল জঙ্গি গোষ্ঠী আল কায়দা। তবে প্রত্যক্ষে না হলেও পরোক্ষে এমনই হুমকি দিয়েছে তারা।

ইদ উপলক্ষে একটি সাত পাতার পত্রিকা প্রকাশ করেছে আল কায়দার (Al Qaeda) প্রোপাগান্ডা প্রচারক সংবাদমাধ্যম ‘আস-সাহাব’। সেখানেই এই হুমকি দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ‘আমরা এখনও শোষণকারীদের হাতে বন্দি রয়েছি। টেক্সাস থেকে তিহার থেকে আদিয়ালা- আমরা সমস্ত মুসলিম ভাইবোনদের শিকলমুক্ত করব।’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দলীয় নেতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ! কংগ্রেস থেকে বহিষ্কৃত অভিযোগকারী মহিলা নেত্রীই]

পুলিশের সামনেই ১২টি বুলেটে আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফের ঝাঁঝরা হয়ে যাওয়ার ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। শুরু হয়েছে তদন্ত। এদিকে পলাতক আতিকের স্ত্রী। তাঁকে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রাখা হয়েছে। তিন হত্যাকারী লভলেশ, মোহিত ও অরুণ পুলিশি জেরার মুখে জানিয়েছে তারা সাংবাদিক সেজেই সেখানে প্রবেশ করেছিল। আর সেই ছদ্মবেশ ধরার আগে রীতিমতো প্রশিক্ষণ নিয়েছিল আততায়ীরা। জেরার মুখে অভিযুক্তরা এও জানিয়েছে, ১৪ এপ্রিলই আতিককে গুলি করে খুন করার মতলব ছিল তাদের। কিন্তু নিরাপত্তা দেখেই পিছু হটে তারা।

[আরও পড়ুন: ইফতারের ফল নিয়ে যাওয়ার সময়ই জঙ্গি হামলা সেনার ট্রাকে, ইদ পালন করবে না কাশ্মীরের গ্রাম]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.