Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

অমিত শাহকে রাজ্যসভার প্রার্থী করছে বিজেপি

দিল্লিতে এবার মোদি-অমিত জুটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৭, ১৫:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৭, ১৫:৫২

options
link
অমিত শাহকে রাজ্যসভার প্রার্থী করছে বিজেপি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সংসদেও কি দেখা যাবে নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটিকে। সেই ব্যবস্থা করতে দলীয় সভাপতিকে রাজ্যসভায় নিয়ে আসছে বিজেপি। গুজরাট থেকে অমিত প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানিকে আরও একবার গুজরাট থেকে মনোনয়ন দেওয়া হল। চারবার বিধায়ক হলেও, জিতলে এই প্রথমবার সংসদে পা দেবেন অমিত শাহ।

[তেজস্বীর ইস্তফা নিয়ে মতবিরোধ, বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন নীতিশ]

কংগ্রেসমুক্ত ভারত গড়তে তাঁকেই বিজেপি চাণক্য হিসাবে ধরে। ক্ষুরধার মস্তিষ্ক, দুর্দান্ত হোমওয়ার্ক। অমিত শাহের নিখুঁত পরিকল্পনায় গত কয়েক মাসে একের পর এক রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। গুজরাট থেকে অমিত শাহর সঙ্গে দুর্দান্ত সমীকরণ তৈরি হয়েছিল নরেন্দ্র মোদির। গুজরাটে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলে মোদির ক্রমশ আস্থাভাজন হয়ে ওঠেন অমিত শাহ। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁরও উত্তরণ হয়। অমিতকে আনা হয় দিল্লিতে। নরেন্দ্র মোদির চেষ্টায় তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি হন। এবার সংসদের চৌকাঠও তাঁর জন্য খুলতে চলেছে। বিজেপি সভাপতিকে রাজ্যসভায় আনা হচ্ছে। নিজের রাজ্য গুজরাট থেকে অমিত প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৮ আগস্ট রাজ্যসভায় নির্বাচন। সম্ভবত বৃহস্পতিবার তিনি মনোনয়ন জমা দেবেন। সূত্রের খবর, কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে হারাতেই বিজেপির এই চাল। সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব প্যাটেল রাজ্যসভায় আসতে না পারলে কংগ্রেসের আরও ক্ষতি হবে। শঙ্কর সিন বাঘেলা কংগ্রেস ছাড়ার পর আহমেদ প্যাটেলকে কংগ্রেসের পক্ষে জেতানো মুশকিল। অমিত শাহের পাশাপাশি স্মৃতি ইরানিকে ফের মনোনয়ন দিচ্ছে বিজেপি। গুজরাট থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে কখনও লোকসভা নির্বাচনে অমিত শাহ দাঁড়াননি। জিতলে প্রথমবার তিনি সংসদে পা দেবেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[খুনের মামলা তুলে ধরে নীতীশকে পালটা আক্রমণ লালুর]

কেন্দ্রে এখন গুজরাটিদের দাপট। প্রধানমন্ত্রীর পাশাপাশি একাধিক দপ্তরের আমলারাও গুজরাটের প্রতিনিধি। এমনকী কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও গুজরাট থেকে রাজ্যসভার সাংসদ হয়েছেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.