Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Amit Shah

ফের বঙ্গে পুজো উদ্বোধনে অমিত শাহ, তবে উৎসব নিয়ে ‘সাবধানী’ বিজেপি

রাজ্যের প্রতিটি জেলায় দুর্গাপুজোয় অংশগ্রহণ করে জনসংযোগ বৃদ্ধি করার জন্য ইতিমধ্যেই বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে দিল্লির তরফে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১৯:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১৯:৩৭

options
link
ফের বঙ্গে পুজো উদ্বোধনে অমিত শাহ, তবে উৎসব নিয়ে ‘সাবধানী’ বিজেপি zoom

নন্দিতা রায়, নয়াদিল্লি: এবারও রাজ্যে পুজো উদ্বোধন করতে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে, কোন পুজো উদ্বোধন করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। মঙ্গলবার, সংবাদ প্রতিদিন-কে শাহ নিজেই জানিয়েছেন, “প্রতিবারই তো বাংলায় পুজো উদ্বোধনে যাই। এবারেও যাব। তবে, কোন পুজো উদ্বোধন করব তা এখনও চূড়ান্ত হয়নি।”

বিগত কয়েক বছর ধরেই বাংলায় দুর্গা পুজো উদ্বোধন করে আসছেন শাহ। গত বছরও দুর্গাপুজোয় শিয়ালদহে রামমন্দির থিমের প্যান্ডেল উদ্বোধন করেছিলেন তিনি। এবার অবশ্য শাহ কোন পুজো উদ্বোধন করবেন, সেটা চূড়ান্ত হয়নি। বস্তুত শহরের অধিকাংশ বড় পুজো কমিটিতেই শাসকদলের প্রভাব রয়েছে। বিজেপি গত কয়েক বছরে সেই পরিসরে থাবা বসানোর চেষ্টা করে যাচ্ছে। এবারও তার ব্যতিক্রম হবে না।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দুর্গা পুজোকে সামনে রেখে জনসংযোগ বৃদ্ধি করার রণকৌশল নিয়ে আগে থেকেই কাজ করছে বিজেপি। এবারেও তার ব্যতিক্রম হবে না। তবে, আর জি কর পরবর্তী আবহে বিজেপি এবারে পুজো নিয়ে সংযত আচরণ করবে বলেই ঠিক হয়েছে। বর্তমানে আর জি করের ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে রাজ্য বিজেপি নেতারা ব্যস্ত রয়েছেন।

তবে, রাজ্যের প্রতিটি জেলায় দুর্গাপুজোয় অংশগ্রহণ করে জনসংযোগ বৃদ্ধি করার জন্য ইতিমধ্যেই বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার পুজোগুলিতে দলীয় নেতাকর্মীরা কতটা মাতবেন, সেই বিষয়টি আর জি করের ঘটনাপ্রবাহ দেখে নিয়েই নির্ধারণ করা হবে। অবশ্য এখন থেকেই দুর্গাপুজো নিয়ে মাতামাতি করতে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে রাজ্য বিজেপিকে বারণ করা হয়েছে বলেই সূত্রের খবর। বিজেপির তরফ থেকে নতুন কোনও পুজোর আয়োজন করা হবে, এমন সম্ভাবনাও এবারে ক্ষীণ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.