Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

আম্মাকে মনে করেই এআইএডিএমকে’র ভার নিলেন শশীকলা

জানালেন, “আম্মা সারা জীবন আমার হৃদয়ে থাকবেন৷”

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৬, ১৭:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৬, ১৭:৫৮

options
link
আম্মাকে মনে করেই এআইএডিএমকে’র ভার নিলেন শশীকলা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্মার পর এআইএডিএমকে’র সাধারণ সম্পাদক পদে যোগ দিলেন চিনাম্মা শশীকলা৷ শনিবার দলের সম্পাদকের পদ গ্রহণ করলেন তিনি৷ আম্মার পরে দলের দায়িত্বভার নিয়ে কার্যতই এদিন ভাবাবেগে ভাসলেন তিনি৷ জানালেন, “আম্মা সারা জীবন আমার হৃদয়ে থাকবেন৷”

আম্মার ৩৩ বছরের সঙ্গী শশীকলা দিন প্রথমে দলীয় কার্যালয়ে যান৷ সেখানে দলীয় কর্মীদের উপস্থিতিতে দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নেন৷ এরপর দলের সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি৷ আম্মার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আম্মার সঙ্গে নিজের সখ্যতার কথাও তুলে ধরেন এদিন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবার এআইএডিএমকে’র দায়িত্ব নেওয়ার সময়, প্রথমে এমজিআর এবং তারপর আম্মার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শশীকলা৷ এদিন গোটা সময়জুড়ে সকলের মুখেই শুধু ঘুরে ফিরে এসেছে জয়ললিতার প্রসঙ্গ৷ দলের সদস্য এবং শশীকলা স্বয়ং বুঝিয়ে দিয়েছেন, আম্মার অবদান তাঁদের জীবনে অপরিসীম৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.