Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Arvind Kejriwal

ডবল ইঞ্জিন তো দূর, বিজেপির ‘ফোর ইঞ্জিন’ সরকারও ব্যর্থ! স্কুলে বোমাতঙ্ক ঘিরে তোপ কেজরির

স্কুলে ইমেল পাঠিয়ে বলা হয়, সেখানে বোমা রাখা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৫, ১৪:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৫, ১৪:০৯

options
link
ডবল ইঞ্জিন তো দূর, বিজেপির ‘ফোর ইঞ্জিন’ সরকারও ব্যর্থ! স্কুলে বোমাতঙ্ক ঘিরে তোপ কেজরির zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথম দিনেই দিল্লির স্কুলে ফের বোমাতঙ্ক! একসঙ্গে তিনটি স্কুলে ইমেল পাঠিয়ে বলা হয়, সেখানে বোমা রাখা হয়েছে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে। গোটা বিষয়টিতে বিজেপিকে দুষে সুর চড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতে, বিজেপির চার ইঞ্জিন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ডাহা ফেল।

সোমবার সকালে দিল্লি পাবলিক স্কুল, মডার্ন কনভেন্ট স্কুল এবং শ্রীরাম ওয়ার্ল্ড স্কুলে ইমেল পাঠিয়ে বলা হয়, স্কুল চত্বরে বোমা রাখা হয়েছে। ইমেল পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। দ্রুত স্কুল খালি করে দেওয়া হয়। বোমার খোঁজে তল্লাশি শুরু হয় স্কুলে। গোটা ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কেজরি। বিজেপিকে তোপ দেগে আপ নেতার বক্তব্য, ‘দ্বারকার একাধিক স্কুলে বারবার বোমাতঙ্ক ছড়াচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ডবল ইঞ্জিন নয়, দিল্লির বিজেপি সরকারকে এবার ‘ফোর ইঞ্জিন’ বলে কটাক্ষ করেছেন কেজরি। এক্স পোস্টে তিনি আরও লেখেন, ‘দিল্লি সামলাতে পারে না বিজেপি। আইনশৃঙ্খলাও বজায় রাখতে পারে না। সবমিলিয়ে বিজেপির ফোর ইঞ্জিন সরকার দিল্লিতে একেবারে ব্যর্থ।’ উল্লেখ্য, দিল্লির পাশাপাশি কেন্দ্র, এবং দিল্লি কর্পোরেশনেও ক্ষমতায় রয়েছে বিজেপি। আপের অভিযোগ, উপরাজ্যপালের দপ্তরও নিয়ন্ত্রণ করছে বিজেপি। এই বিষয়টিকেই ‘ফোর ইঞ্জিন’ বলে অভিহিত করেছে আপ নেতৃত্ব।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

প্রসঙ্গত, মাসখানেক আগে একযোগে রাজধানীর কুড়িটি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি হয়। ৪ দিনে রাজধানীর ৩০টি স্কুল হুমকি পাওয়ার ঘটনাও ঘটেছে গত মাসে। স্কুলগুলি খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। তবে চিরুনি তল্লাশির পরও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সেই ঘটনার পুনরাবৃত্তিই ফের ঘটেছে সোমবার। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.