Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Waqf Bill Rajya Sabha

মধ্যরাতে পাশ লোকসভায়, আজ রাজ্যসভায় চ্যালেঞ্জের মুখে ওয়াকফ বিল, কী বলছে সংখ্যার হিসাব?

কোন অবস্থান নেবে বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, বিআরএসের মতো দলগুলি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৫, ১০:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৫, ১০:২৭

options
link
মধ্যরাতে পাশ লোকসভায়, আজ রাজ্যসভায় চ্যালেঞ্জের মুখে ওয়াকফ বিল, কী বলছে সংখ্যার হিসাব? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন আলোচনা। তর্ক-বিতর্ক। দীর্ঘ বিতর্কে প্রস্তাবিত ওয়াকফ বিলকে সাম্প্রদায়িক এবং সংবিধান বিরোধী প্রমাণ করার মরিয়া চেষ্টা বিরোধীদের। যদিও শেষমেশ সংখ্যাধিক্যের জেরে বিলটি পাশ করিয়ে নিতে সক্ষম হয়েছে মোদি সরকার। লোকসভায় ২৮৮ ভোট পেয়ে পাশ হয়ে যায় বিলটি। বিপক্ষে পড়ে ২৩২টি ভোট। এবার ওয়াকফ বিলটি রাজ্যসভার চ্যালেঞ্জের সম্মুখীন হবে। বৃহস্পতিবারই রাজ্যসভায় বিলটি পেশ করা হবে।

লোকসভায় যেমন ওয়াকফ বিল নিয়ে তীব্র বাদানুবাদ হয়েছে, রাজ্যসভাতেও একই রকম বাদানুবাদ হতে পারে। তবে তর্ক বিতর্ক যাই হোক সংখ্যার হিসাবে বলছে, বিলটি পাশ করাতে বিশেষ বেগ পাওয়ার কথা নয় কেন্দ্রের। এই মুহূর্তে রাজ্যসভায় মোট আসন ২৪৫। তবে কয়েকটি আসন ফাঁকা থাকায় ম্যাজিক ফিগার নেমে এসেছে ১১৯-এ। হিসাব বলছে, এই মুহূর্তে এনডিএ ভুক্ত দলগুলির সাংসদ সংখ্যা ১২৫। এর মধ্যে শুধু বিজেপির রাজ্যসভা সাংসদ সংখ্যা ৯৮। নীতীশ কুমারের জেডিইউয়ের সাংসদ সংখ্যা ৪, অজিত পওয়ারের এনসিপির সাংসদ সংখ্যা ৩, টিডিপির সাংসদ সংখ্যা ২। এবং ৬ জন রয়েছেন মনোনীত সাংসদ। বাকি ১২ জন সাংসদ এনডিএ ভুক্ত ছোট দলগুলির।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেখানে বিরোধীদের সাংসদ সংখ্যা মাত্র ৮৮। এই ৮৮ জনের মধ্যে ২৭ জন কংগ্রেস সাংসদ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সংখ্যা ১৩। আপের সাংসদ সংখ্যা ১০। এর বাইরে কয়েকজন সাংসদ রয়েছেন যারা কোনও শিবিরেই নেই। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিজেডি।অতীতে বহু ইস্যুতে বিজেপির পাশে দাঁড়ালেও ওড়িশার নির্বাচনে হারার পর থেকে নবীন পট্টনায়েকের দল বিজেপি বিরোধী অবস্থান নিচ্ছে। এবারেও তাঁরা বিরোধী শিবিরে থেকে বিলের বিরোধিতারই সিদ্ধান্ত নিয়েছে।

এর বাইরে ওয়াইএসআর কংগ্রেস (৭), বিআরএস (৪), এআইএডিএমকে (৩), বিএসপি (১) এবং মিজো ন্যাশনাল ফ্রন্ট (১) নিজেদের অবস্থান স্পষ্ট না করলেও অধিকাংশের সমর্থন যে এনডিএর দিকেই যাবে, সেটা মোটামুটি স্পষ্ট। ফলে লোকসভায় বিতর্কিত বিলটি পাশ করাতে যেটুকু বেগ বিজেপিকে পেতে হয়েছে, রাজ্যসভায় ততটাও বেগ পেতে হবে না।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.