Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Asaduddin Owaisi

‘মুসলিমদের থেকে কৌশলে কেড়ে নেওয়া হয়েছে বাবরি’, বোমা ফাটালেন ওয়েইসি

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ২১:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ২১:৩৯

options
link
‘মুসলিমদের থেকে কৌশলে কেড়ে নেওয়া হয়েছে বাবরি’, বোমা ফাটালেন ওয়েইসি zoom
ফাইল চিত্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ জানুয়ারি রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন নিয়ে মেতে গোটা দেশ। এমনকী অযোধ্যার মন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। আসমুদ্রহীমাচলে গেরুয়া ঢেউ। তার মধ্যেই বোমা ফাটালেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। তিনি বলেন, “বিশেষ কৌশল ব্যবহার করে প্রাতষ্ঠানিক কায়দায় মুসলিমদের থেকে বাবরি মসজিদ কেড়ে নেওয়া হয়েছে।”

কর্নাটকের কালাবুর্গিতে দাঁড়িয়ে ওয়েইসি বলেন, “গত ৫০০ বছর ধরে বাবরি মসজিদ নমাজ পড়ছিল মুসলিমরা। তখন উত্তরপ্রদেশে ক্ষমতায় ছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী জিবি পন্তের আমলে মূর্তি প্রবেশ করানো হয়েছিল মসজিদে। নয়ার ছিলেন তৎকালীন অযোধ্যার জেলাশাসক। তিনি মসজিদ বন্ধ করে দেন এবং মূর্তি পুজো শুরুর নির্দেশ দেন। ভিএইচপির প্রতিষ্ঠার সময়েও রামমন্দিরের অস্তিত্ব ছিল না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: ‘তুমি বড্ড বেশি কথা বলছ’, দল নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় হুমায়ুন কবীরকে ধমক মমতার]

রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আবহাওয়ায় নিজের মন্তব্যে মহাত্মা গান্ধীকে টানেন মিম প্রধান। বলেন, রামমন্দির সম্পর্কে মহাত্মা গান্ধী কিছু বলেননি। এর পরেই তাঁর মন্তব্য, “রীতিমতো প্রতিষ্ঠানিক কায়দায়, ভারতের মুসলিমদের থেকে রামমন্দির কেড়ে নেওয়া হয়েছে। যদি ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙা না হত, তবে আজকে মুসলিমদের এমন দিন দেখতে হত না।”

 

[আরও পড়ুন: শর্তসাপেক্ষে রামপুজোর অনুমতি, বঙ্গ বিজেপিকে মিছিলের রুট বেঁধে দিল হাই কোর্ট]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.