Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

‘কোনও সমঝোতা নয়, পাক অধীকৃত কাশ্মীর আমাদেরই’

যে কোনও বিষয়ে আলোচনার পথ খোলা আছে বলে এদিনের বৈঠকে জানান প্রধানমন্ত্রী৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৭, ১২:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৭, ১২:৩৮

options
link
‘কোনও সমঝোতা নয়, পাক অধীকৃত কাশ্মীর আমাদেরই’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও সমঝোতা নয়৷ কোনও বাইরের তদন্তও নয়৷ পাক অধীকৃত কাশ্মীর আমাদেরই৷ সোমবার সর্বদলীয় বৈঠকে সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

৩ লক্ষ টাকার বেশি নগদে লেনদেন করলে কত জরিমানা হবে জানেন?

পাক অধীকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ তুলেছিল পাকিস্তান৷ এই মর্মে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একটি চিঠিও লেখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনকে৷ তার উত্তরেই ভারত সরকারের কাছে চিঠি পাঠায় কমিশন৷ সত্যিই পাক অধীকৃত কাশ্মীরে কোনও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কিনা, তা খতিয়ে দেখার প্রস্তাব দেওয়া হয়৷ সে কথা বৈঠকে জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ যদিও আজকের বৈঠকে এই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বাইরের কোনও তদন্তের প্রয়োজন নেই৷ পাকিস্তানের বিরুদ্ধে অবস্থানের কোন সমঝোতারও দরকার নেই৷ পাক অধীকৃত কাশ্মীর যে ভারতেরই, তা এদিন জোর দিয়ে জানিয়ে দেন প্রধানমন্ত্রী৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যুদ্ধকালীন তৎপরতায় ২০,০০০ কোটি টাকার গোলাবারুদ পাচ্ছে সেনা

এদিন প্রতিটি রাজনৈতিক দলই কোনওরকম বাইরের তদন্তে সায় দেয়নি৷ দেশের অভ্যন্তরীণ কাজকর্মে তা প্রভাব ফেলতে পারেই বলে সকলে একমত হয়েছেন৷ তবে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, আমাদের দেশের মানবাধিকার রক্ষার দল প্রয়োজন হলে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে পারে৷

তবে যে কোনও বিষয়ে আলোচনার পথ খোলা আছে বলে এদিনের বৈঠকে জানান প্রধানমন্ত্রী৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.