Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Latest Bengali News

নৃশংস! দু’‌বছরের দুধের শিশুকে খুন করে আলমারিতে দেহ লুকলো দুই পিসি

কেন এমনটা করল তারা? জানাল পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০২০, ২১:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০২০, ২১:২৩

options
link
নৃশংস! দু’‌বছরের দুধের শিশুকে খুন করে আলমারিতে দেহ লুকলো দুই পিসি zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ মা-বাবাকে বাদ দিয়ে আত্মীয়স্বজনদের কাছেই সাধারণত কোনও শিশুকে নিশ্চিন্তে রাখা যায়। কিন্তু সেই মানুষজনই যখন বিশ্বাসঘাতকতা করে!‌ মেরে ফেলে ফুটফুটে দুধের শিশুকে? শুনতে অবাক লাগলেও এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গ্রেটার নয়ডায় (Greater Noida)। ‌বউদির উপরে রাগে দু’‌বছরের ভাইপোকে খুন করল দুই পিসি। তারপর তা লুকিয়ে রাখল আলমারিতে।

[আরও পড়ুন: গডসের নামে ইউটিউব চ্যানেল খুলছে হিন্দু মহাসভা, দেখানো হবে গান্ধীহত্যার কারণ]

জানা গিয়েছে, ঘটনাটি গত ২৯ সেপ্টেম্বরের। ওই দিনই দুই পিসি মিলে শিশুটিকে হত্যা করে। মূলত বউদির উপর দীর্ঘদিন ধরে পুষে রাখা রাগ থেকেই নিজেদের দু’‌বছরের ভাইপোকে শ্বাসরোধ করে খুন করল দুই পিসি! অভিযুক্তদের নাম পিংকি এবং রিংকি। দু’‌জনের মধ্যে পিংকি বিবাহিত। কয়েকদিন আগেই বাপের বাড়ি এসেছিল সে। তারপরই দুই বোন মিলে এই কাণ্ড ঘটায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন শিশুটিকে প্রথমে খুন করা হয়। তারপর কম্বলের মধ্যে দেহটি জড়িয়ে তা বাড়িরই একটি আলমারির ভিতরে লুকিয়ে রাখে অভিযুক্তরা৷ এদিকে, শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে স্থানীয় সুরজপুর থানায় নিখোঁজ ডায়েরি করে শিশুটির পরিবার৷ এরপরই তদন্তে নামে পুলিশ৷ খোঁজ শুরু হয় শিশুটির। তবে এরমধ্যেই ওইদিন রাতে বাড়ির ওই আলমারি থেকে শিশুটির দেহ উদ্ধার হয়৷ কিন্তু হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ শ্বাসরোধ করেই শিশুটিকে খুন করা হয়েছে বলে জানান তাঁরা৷ এরপরেই ওই দুই মহিলাকে জেরা করে পুলিশ৷ শেষপর্যন্ত জেরায় খুনের কথা স্বীকার করে নেয় দু’‌জনেই। জানায়, বউদি স্বপ্না তাদের সঙ্গে সবসময় দুর্ব্যবহার করতেন৷ তাদের দাদাও বৌদির পক্ষ নিয়ে দুই বোনকে বকাবকি করতেন। বহুদিন ধরে তা সহ্য করে আসছিল তারা। শেষপর্যন্ত প্রতিশোধ নিতে ফুটফুটে ভাইপোকেই মেরে ফেলার পরিকল্পনা করে। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই পিসি কখনও এরকম করতে পারে, তা বিশ্বাসই হচ্ছে না স্থানীয়দের।

[আরও পড়ুন: কর্ণাটকে উপনির্বাচনের আগেই কংগ্রেস সভাপতির সম্পত্তিতে সিবিআই হানা, বাজেয়াপ্ত ৫০ লক্ষ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.