Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

সেনা আধিকারিক হিসেবে নয়া ইনিংস শুরু অনুরাগের

প্রথম বিজেপি সাংসদ হিসেবে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত হচ্ছেন অনুরাগ৷ আগামী শুক্রবার সরকারিভাবে টেরিটোরিয়াল আর্মির আধিকারিক হিসেবে যোগ দেবেন তিনি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২১, ১৭:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২১, ১৭:২০

options
link
সেনা আধিকারিক হিসেবে নয়া ইনিংস শুরু অনুরাগের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতি ও ক্রিকেটের দুনিয়ার জনপ্রিয় মুখ অনুরাগ ঠাকুর৷ বিজেপি সাংসদ তথা বিসিসিআই সভাপতি হিসেবেই তিনি পরিচিত৷ এবার সেনা আধিকারিক হিসেবে জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন তিনি৷

প্রথম বিজেপি সাংসদ হিসেবে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত হচ্ছেন অনুরাগ৷ আগামী শুক্রবার সরকারিভাবে টেরিটোরিয়াল আর্মির আধিকারিক হিসেবে যোগ দেবেন তিনি৷ হাজার ব্যস্ততার মধ্যেও সময় বের করে রীতিমতো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সেনায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি৷ ভোপালে হওয়া প্রশিক্ষণ ও চণ্ডীগড়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪১ বছরের অনুরাগ৷ আর পাঁচজন সেনা আধিকারিকের মতো তাঁকেও নিয়মিত কিছু ট্রেনিং করতে হবে৷ বছরে এক মাস টেরিটোরিয়াল সেনা জওয়ানদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়৷ জরুরিকালীন অবস্থায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হয় এই বিভাগের জওয়ানদেরও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেনাবাহিনীর সঙ্গে তাঁর নাম যুক্ত হওয়ায় উচ্ছ্বসিত অনুরাগ৷ তাঁর ঠাকুরদার মতো ছোটবেলায় তিনিও সেনা জওয়ান হওয়ার স্বপ্ন দেখতেন৷ তবে পরবর্তীকালে তা হয়ে ওঠেনি৷ অনুরাগ বলছেন, “নিজেকে মিলিটারি পোশাকে দেখার খুব ইচ্ছে ছিল আমার৷ সেই স্বপ্ন সার্থক হয়েছে৷ এবার দেশকে সেবা করতে পারব৷ প্রশিক্ষণের অপেক্ষায় রয়েছি৷” নয়া ইনিংসে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন হিমাচল প্রদেশের বাসিন্দা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.