Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

মন্দিরে ঢোকা মানা, ধর্মান্তরিত হতে চায় ২৫০ দলিত পরিবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে দলিতদের উপর কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আক্রমণ চলছে লাগাতার৷ গুজরাটের উনা হোক কিংবা তামিলনাড়ু- সর্বত্রই ছবিটা একইরকম৷ আর এর পরিণতিও হচ্ছে মারাত্মক৷ সম্প্রতি মন্দিরে প্রবেশে বাধা পেয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর ২৫০টি দলিত পরিবার৷ তামিলনাড়ুর বেদারণ্যম ও কারুর জেলার ঘটনা৷ সূত্রের খবর, বেদারণ্যমে এক মন্দিরে ঢুকতে প্রায় ২০০ … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/india/being-banned-from-temple-dalit-decide-to-convert-to-islam/pid/12340/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "মন্দিরে ঢোকা মানা, ধর্মান্তরিত হতে চায় ২৫০ দলিত পরিবার"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০১৬, ১৯:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০১৬, ১৯:১৪

options
link
মন্দিরে ঢোকা মানা, ধর্মান্তরিত হতে চায় ২৫০ দলিত পরিবার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে দলিতদের উপর কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আক্রমণ চলছে লাগাতার৷ গুজরাটের উনা হোক কিংবা তামিলনাড়ু- সর্বত্রই ছবিটা একইরকম৷ আর এর পরিণতিও হচ্ছে মারাত্মক৷ সম্প্রতি মন্দিরে প্রবেশে বাধা পেয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর ২৫০টি দলিত পরিবার৷

তামিলনাড়ুর বেদারণ্যম ও কারুর জেলার ঘটনা৷ সূত্রের খবর, বেদারণ্যমে এক মন্দিরে ঢুকতে প্রায় ২০০ দলিত পরিবারকে বাধা দেওয়া হয়৷ অভিযোগ, দলিতদের প্রতি বরাবরই এ ধরনের বৈষম্যমূলক ব্যবহার করা হয়৷ একই ছবি কারুর জেলাতেও৷ স্থানীয় মহাশক্তি মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি ৩৫টি পরিবারকে৷ এই পরিস্থিতিতেই এক ইসলামিক সংগঠন তাঁদের সঙ্গে যোগাযোগ করে৷ এর পরেই ইসলাম ধর্মে রূপান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন দলিতরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ ঘটনা নতুন নয়৷ গতবছর হরিয়ানায় প্রায় ১০০টি দলিত পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল৷ এ নমুনা থাকা সত্ত্বেও দলিতদের উপর অত্যাচার কমেনি৷ গুজরাটের উনার ঘটনা রাজনৈতিক মহলে যত শোরগোলই ফেলুক, বাস্তবের ছবিটা কিন্তু তেমন বদলায়নি৷ আর তাই স্বধর্মের অত্যাচার সহ্য করতে না পেরেই অন্য ধর্মের আশ্রয় গ্রহণ করতে চলেছেন নিপীড়িত দলিতরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.