Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Bengaluru

আন্ডারপাসের জমা জলে গাড়ি ডুবে ২২ বছরের তরুণীর মৃত্যুর পরই কড়া প্রশাসন, দায়ের FIR

শহরের সমস্ত আন্ডারপাসের কী পরিস্থিতি, তার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে প্রশাসন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৩, ২১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৩, ২১:২৮

options
link
আন্ডারপাসের জমা জলে গাড়ি ডুবে ২২ বছরের তরুণীর মৃত্যুর পরই কড়া প্রশাসন, দায়ের FIR zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্ডারপাসের জমা জলে গাড়ি আটকে যেতেই করুণ পরিণতি হয় ২২ বছরের তরুণীর। বেঙ্গালুরুর এমন মর্মান্তিক ঘটনার পর কড়া পদক্ষেপ করল কর্ণাটক প্রশাসন। ডেপুটি মুখ্যমন্ত্রীর পদে সদ্য শপথ নেওয়া শিবকুমার নির্দেশ নিয়েছেন, শহরের সমস্ত আন্ডারপাসের কী পরিস্থিতি, তার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে। এই ঘটনায় দায়ের হয়েছে এফআইআরও।

রবিবার তুমুল বৃষ্টিতে বেঙ্গালুরুর একাধিক এলাকায় জল জমে যায়। বিধান সৌধের কাছে আন্ডারপাসে এতটাই জল জমে গিয়েছিল যে সেখানে গাড়ি পর্যন্ত ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। আর সেখান দিয়ে গাড়ি নিয়ে এগোতে গিয়েই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, গাড়িটিতে একই পরিবারের ছ’জন যাত্রী ছিলেন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে বেঙ্গালুরুতে ঘুরতে এসেছিলেন তাঁরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সবুজ-মেরুন জার্সি পরায় ইডেনে ঢুকতে সমর্থকদের বাধা দেওয়ার নেপথ্যে কে? মুখ খুলল KKR]

আন্ডারপাসের জলের পরিমাণ বুঝতে পারেননি। ফলে সেখান দিয়ে যেতেই ডুবে যায় গাড়ি। আর গাড়ির ভিতর জলে ডুবে প্রাণ হারান টেক সংস্থার ২২ বছরের তরুণী। ঘটনার খবর কানে পৌঁছতে হাসপাতালে গিয়েছিলেন কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শোক প্রকাশ করে মৃতের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করেন তিনি। এবার এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। আন্ডারপাসের পরিস্থিতির রিপোর্ট চেয়েছেন উপমুখ্যমন্ত্রী। আর যাতে কাউকে এভাবে প্রাণ হারাতে না হয়, তার জন্য বদ্ধপরিকর প্রশাসন।

[আরও পড়ুন: ‘গিল মেরেছে আটটা ছক্কা, কোহলি মাত্র একটা’, দুই তারকার ইনিংসের তুলনায় প্রাক্তন অজি তারকা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.