Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

মোদি দর্শনের জন্য এক মাস ধরে পথে হাঁটছেন তাঁর এই ‘ভক্ত’

এখন মনে একটাই আশা...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ১০:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ১০:৫৮

options
link
মোদি দর্শনের জন্য এক মাস ধরে পথে হাঁটছেন তাঁর এই ‘ভক্ত’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এক মাস ধরে রাস্তাই তাঁর ঠিকানা৷ ক্রমাগত হেঁটে চলেছেন৷ পা ফুলে গিয়েছে৷ মাঝে মধ্যে টনটন করে ওঠে৷ তা সত্বেও কোনও আক্ষেপ নেই অশোক লোহারের৷ কারণ এই যাত্রাই তাঁর কাছে তীর্থযাত্রা৷ তাঁর বিশ্বাস, এই যাত্রার মাধ্যমেই নিজের ‘আরাধ্য’র দর্শন পাবেন তিনি৷ হায়দরাবাদের এই বাসিন্দা রাত-দিন যাঁর পুজো করেন তিনি আর কেউ নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর টানেই এক মাস ধরে রাস্তায় হেঁটে চলেছেন অশোক৷

জেল পালানোর চেষ্টা ৪৯ বন্দির, প্রহৃত জেল সুপার

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ থেকে নয় প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই মোদির প্রতি এই ‘ভক্তি’ অশোকের৷ রীতিমতো বৈষ্ণোদেবীর পাশে মোদির ছবি রেখে পুজো করেন তিনি৷ ২০১৪ সালে মানত করেছিলেন তাঁর ‘আরাধ্য’ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হলে তীর্থযাত্রা করবেন৷ সেই মানত এখন পূরণ করছেন৷

ডিসেম্বর মাসে হায়দরাবাদ থেকে যাত্রা শুরু করেছেন অশোক৷ এক মাসের দীর্ঘ যাত্রা শেষ করে দিল্লি এসে পৌঁছেছেন৷ পথে সকলকে এই কথা বোঝাতে বোঝাতে এসেছেন, কেন তাঁদেরও প্রধানমন্ত্রী মোদিকে সমর্থন করা উচিত৷ এখন মনে একটাই আশা, নিজের ‘আরাধ্য’কে একবার স্বচক্ষে দেখা৷

এবার ডাকঘরেও মিলবে পাসপোর্ট

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.