Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বিহারে তরুণীর যৌনাঙ্গে পিস্তল ঢুকিয়ে গণধর্ষণ!

অভিযুক্ত তাঁকে খুন করার ভয় দেখিয়ে ধর্ষণ করে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০১৬, ১৫:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০১৬, ১৫:১৮

options
link
বিহারে তরুণীর যৌনাঙ্গে পিস্তল ঢুকিয়ে গণধর্ষণ! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও এক নির্ভয়াকে যন্ত্রনায় হার মানতে দেখল ভারত৷ বিহারের ২১ বছরের এক তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল বৃহস্পতিবার৷ বিহারের মোতিহারিতে ঘটনাটি ঘটে৷ তরুণীর অভিযোগ, তাঁকে গণধর্ষণ করা হয়৷ বন্দুক দেখিয়ে তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে জানা গিয়েছে৷ শুধু তাই নয়, ধর্ষণের সময় অভিযুক্তরা তাঁর যৌনাঙ্গে পিস্তল এবং কাঠ জাতীয় পদার্থ ঢুকিয়ে দেয় বলেও অভিযোগ৷

এই ঘটনায় গুরুতর যখন হন তিনি৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন৷ তাঁর অভিযোগ, অভিযুক্ত তাঁকে খুন করার ভয় দেখিয়ে ধর্ষণ করে৷ বন্দুকের নলের সামনে তাঁকে ধর্ষণ করা হয়৷ এরপর, অভিযুক্তর পরিবারের লোকজন ঘটনাস্থলে হাজির হয়ে তাকে আরও হেনস্তা করে, এমনটাই তাঁর অভিযোগ৷ পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷ যদিও ধর্ষিতার বাবার দাবি, পুলিশ এই ঘটনায় বিশেষ কোনও সক্রিয়তা দেখাচ্ছে না৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.