Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Bihar

অমতে বিয়ে করেছে ছেলে, রাগে পুত্রবধূকে গুলি করে খুন শ্বশুরের! মৃত আরও ২

অভিযুক্ত বেয়াই ও তাঁর ছেলেকেও গুলি করে খুন করেছেন বলে অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১৩:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১৩:১০

options
link
অমতে বিয়ে করেছে ছেলে, রাগে পুত্রবধূকে গুলি করে খুন শ্বশুরের! মৃত আরও ২ zoom
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোর করে ছেলেকে অপহরণ করে নিজেদের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল এক পরিবার। বিয়ের দুবছর পর গুলি করে কেবল পুত্রবধূ নয়, ছেলেটির বাবা খুন (Murder) করলেন মেয়েটির বাবা ও দাদাকেও! এমনই অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বিহারের (Bihar) এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, বিহারের সাহেবপুর কামাল থানার বিষ্ণুপুর আহুক গ্রামের এক যুবক রাজেশের সঙ্গে বিয়ে হয় বেগুসরাইয়ের শ্রীনগর অঞ্চলের নীলু কুমারীর। বলা হচ্ছে, ছেলেটিকে অপহরণ করে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। এই ধরনের বিয়েকে বিহারে বলা হয় ‘পাকৌড়া শাদি’। অভিযোগ, ছেলের এমন বিয়ে মানতে পারেননি বাবা। আর তাই শনিবার বিকেলে তিনি গুলি করে খুন করলেন পুত্রবধূকে। সেই সঙ্গে বেয়াই উমেশ সিং ও তাঁর পুত্র রাজেশ যাদবকে হত্যা করেছেন তিনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পর অভিযুক্ত পলাতক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাড়বে তাপমাত্রা, সপ্তাহের মাঝে বঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা]

জানা গিয়েছে, ছেলের বাড়ি থেকে বিয়ে না মেনে নেওয়ায় স্বামীর সঙ্গে বাপের বাড়িতেই থাকতেন নীলু কুমারী। শনিবার বাবা ও ভাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ি আসেন নীলু। অভিযোগ, তাঁদের দেখেই রাগের চোটে বন্দুক বের করে গুলি চালাতে থাকেন অভিযুক্ত। তবে এর আগে দুই পরিবারের মধ্যে বচসাও হয় বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই তল্লাশি চালানো হচ্ছে অভিযুক্তকে ধরতে।

[আরও পড়ুন: নাভালনির দেহ ঘিরে ধোঁয়াশা! ধন্দে প্রয়াত নেতার পরিবার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.