Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ বিজেপির

ধর্ম নিয়ে রাজনীতি করছিলেন কংগ্রেস সহ-সভাপতি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১৪:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১৪:৩৩

options
link
রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ বিজেপির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জানাল বিজেপি৷ নির্বাচনী লড়াইয়ে ধর্মীয় ভাবাবেগকে অস্ত্র হিসাবে ব্যবহার করার জন্যই রাহুলের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ শুক্রবার বিজেপি’র একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কাছে গিয়ে কংগ্রেস সহ-সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানায়৷

সম্প্রতি, সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল নির্বাচনে শক্তি বৃদ্ধির স্বার্থে ধর্মীয় ভাবাবেগকে কোনওভাবেই ব্যবহার করা যাবে না৷ ধর্ম থেকে নির্বাচনকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে৷ কিন্তু আদালতের সেই রায়ের বিরুদ্ধে গিয়েই বারংবার ধর্ম নিয়ে বক্তব্য রাখছেন কংগ্রেসের রাজপুত্র৷ আর তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি কংগ্রেসের হাত প্রতীককে ঈশ্বরের সঙ্গে তুলনা করে বিতর্কের সৃষ্টি করেছিলেন কংগ্রেস সহ-সভাপতি৷ গত বুধবার এক সভায় বক্তব্য রাখার সময় রাহুল বলেন, কংগ্রেসের হাত চিহ্ন তাঁর কাছে ঈশ্বর স্বরূপ৷ আর এরপরেই তাঁর বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়৷ ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.