Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

নোট বদলে দুর্নীতি রুখতে এবার আঙুলে কালির দাগ, সিদ্ধান্ত কেন্দ্রর

সাধারণ মানুষের সাহায্যে এই সিদ্ধান্ত কেন্দ্রর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০১৬, ১৩:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০১৬, ১৩:২০

options
link
নোট বদলে দুর্নীতি রুখতে এবার আঙুলে কালির দাগ, সিদ্ধান্ত কেন্দ্রর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বদলে দুর্নীতি রুখতে আরও কড়া হল কেন্দ্র৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস জানালেন, এবার থেকে নোট বদল করলে আঙুলে দেওয়া হবে কালো কালির দাগ৷ একই ব্যক্তি যাতে এক দিনেই বার বার নোট বদল করতে না পারে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন তিনি৷

বৈঠকে তিনি জানিয়েছেন, রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রাথমিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ তার উপর একই ব্যক্তি যদি বারংবার ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে নোট বদল করেন তাতে সমস্যা আরও বাড়ছে৷ কিছু ব্যক্তি টাকা পেলেও বাকি মানুষ টাকা বদল করতে পারছেন না৷ আর এই সমস্যার সমাধান হিসাবেই আঙুলে কালো কালির ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ কেন্দ্রের পক্ষ থেকে ব্যাঙ্কগুলিকে গোটা বিষয়টি সম্পকে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর পাশাপাশি, অর্থসচিব আরও বলেন, নোট বাতিল সংক্রান্ত বহু খবর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে যাচ্ছে৷ সেই তথ্যগুলি আদৌ সত্যি নয়৷ আর এই ভাবেই নোট সংক্রান্ত ভুল খবর চারদিকে রটছে৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রটে যাওয়া এই গুজবে কান না দেওয়ার আর্জি জানান তিনি৷

অর্থসচিব এদিন সাফ জানিয়ে দেন, টাকা নিয়ে সাধারণ মানুষের চিন্তার কোনও কারণ নেই৷ প্রয়োজন মত টাকার জোগান মানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্র যথাযথ উদ্যোগ নিচ্ছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.