সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ের নতুন পরিভাষা লিখছে ‘কনজিউরিং ২’ ৷ হলিউডি এই ছবি দেখতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল অন্ধ্রপ্রদেশের জি রাম মোহনের৷ কিন্তু মৃত্যর পরেও শেষ হয়নি সে কাহিনী৷ বরং নতুন করে দানা বেঁধেছে রহস্য৷ খবর মিলেছে, রহস্যজনক ভাবে উধাও হয়ে গিয়েছে নিহত জি রাম মোহনের মৃতদেহ৷
বৃহস্পতিবার দুই বন্ধু এইচ প্রসাদ ও শ্রী বালাসুব্রমনিয়ারের সঙ্গে ‘কনজিউরিং ২’ দেখতে গিয়েছিলেন ৬৫ বছরের রাম মোহন৷ ক্লাইম্যাক্সের সময়ই হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে যান৷ নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷
পরে হাসপাতাল থেকে মোহনের বন্ধু প্রসাদকে তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য তিরুবান্নামালাই সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়৷ কিন্তু, এর পর থেকেই নিখোঁজ মৃতদেহ৷ খোঁজ মেলেনি প্রসাদেরও৷ সূত্রের খবর, ঘটনার কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ ফলে পুলিশের তরফে কোনও তদন্ত করা হবে না৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন