Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

পাখির প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু দমকলকর্মীর

আহত আরও দুই কর্মীর অবস্থা আশঙ্কাজনক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৭, ১৮:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৭, ১৮:৫৭

options
link
পাখির প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু দমকলকর্মীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাখির প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু হল দমকলকর্মীর৷ মুম্বইয়ের ন্যাশনাল বার্ন সেন্টারে মৃত্যু হয় রাজেন্দ্র ভোজনে নামে ওই দমকলকর্মীর৷ ঘটনায় আহত হয়েছেন দমকলের আরও দুই কর্মী৷ তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷

ডিসেম্বর মাসের ১০ তারিখ ঘটনাটি ঘটে৷ মুম্বইয়ের ভায়খলার দমকল দফতরে খবর আসে সেন্ট্রাল রেলওয়ের কাছে একটি পাখি হাই টেনশনের তারে ফেঁসে গিয়েছে৷ তাঁকে উদ্ধার করতেই যান রাজেন্দ্র ও তাঁর দুই সঙ্গী সঞ্জয় ও দীনেশ৷ আচমকা হাইটেনশনের তার এসে পড়ে তাঁদের উপর৷ গুরুতর জখম অবস্থায় তিন জনকে বার্ন সেন্টারে নিয়ে আসা হয়৷ সেখানেই শনিবার রাত সাড়ে দশটা নাগাদ রাজেন্দ্রর মৃত্যু হয়৷ বাকিদের অবস্থাও শঙ্কাজনক৷ দু’জনকেই বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.