Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

চিরুনি নিয়ে বচসার জের, খদ্দেরকে কুপিয়ে খুন করল নাপিত

দুই অভিযুক্তকে ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাই৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০১৭, ১৪:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০১৭, ১৪:৩২

options
link
চিরুনি নিয়ে বচসার জের, খদ্দেরকে কুপিয়ে খুন করল নাপিত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিরুনি নিয়ে বচসার জেরে খদ্দেরকেই খুন করল নাপিত৷ ঘটনাটি ঘটেছে দিল্লির বদরপুর এলাকার কাছে৷ দুই অভিযুক্তকে ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাই৷

ফিরে এল ভোপালের স্মৃতি, কারখানার বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭ শ্রমিকের

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় মোলারবন্দ গ্রামে সেলুন চালায় অভিযুক্ত দুই ভাই রঘুবীর ও নবমী৷ রবিবার সেখানে চুল কাটতে যায় পবন (২০) নামে স্থানীয় এক যুবক৷ ছুটির দিনে সেলুনে প্রচুর ভিড় ছিল৷ অভিযোগ, পবনকে বসিয়ে রেখে পরে আসা খদ্দেরের কাজ আগে করছিল নবমী৷ এই নিয়ে তার সঙ্গে পবনের বচসা বেধে যায়৷ এর মধ্যেই নবমীর হাতের চিরুনিটি নিয়ে চুল আঁচরাতে থাকেন পবন৷ এতেই রেগে গিয়ে হাতে থাকা চুল কাটার ছুরি দিয়ে পবনকে আক্রমণ করে নবমী৷ ভাইয়ের সঙ্গ দেয় রঘুবীরও৷ দু’জনে মিলে পবনকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ৷

যৌন কেলেঙ্কারিতে জড়াল পাঁচ প্রিমিয়ার লিগ ক্লাবের নাম

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে রঘুবীর ও নবমী৷ কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে৷ প্রথমে ব্যাপক মারধর করা হয় দুই ভাইকে৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷

গরিবের স্বার্থেই কাজ করে চলেছে সরকার, প্রশংসা রাষ্ট্রপতির

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.