সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় আড়াই লাখ টাকার গয়না নিয়ে বিয়ের প্রথম রাতেই শ্বশুরবাড়ি থেকে চম্পট দিল নতুন বউ। কানপুরের সরোজিনী নগরের ঘটনা। গত ২৩ ফেব্রুয়ারি শ্যামবাবু নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় দেবরিয়ার ২৬ বছরের ওই যুবতীর। পরদিন সকালে নতুন বউয়ের ঘরে গিয়ে বাড়ির লোকেরা দেখেন ঘর ফাঁকা। গয়নাবোঝাই ব্রিফকেসটিও উধাও। মোবাইল ফোনে চেষ্টা করা হলে বারবারই বলা হয় তা বন্ধ রয়েছে। এরপরই খবর দেওয়া হয় নজিরাবাদ থানায়।
এবিভিপির বিরুদ্ধে সোশ্যালে মিডিয়ায় প্রতিবাদ কার্গিল শহিদের কন্যার
শ্যামবাবু পুলিশকে জানিয়েছে, ২৩ তারিখ রাতেই নতুন বউকে নিয়ে তিনি দেবরিয়া থেকে কানপুরে আসেন তিনি। অনেক রাত পর্যন্ত বাড়িতে অতিথিদের হইচই চলে। এরপর সকলে ঘুমাতে চলে যান। নতুন বউকেও তাঁর ঘরে শুতে পাঠানো হয়। পরদিন সকালে বাড়ির লোকেরা নতুন বউয়ের ঘরে গিয়ে দেখেন ঘর ফাঁকা। আলমারিও খালি। এরপরই থানায় খবর দেওয়া হয়।
নজিরাবাদ থানার পুলিশ আধিকারিক মুকেশ কুমার জানান, শ্যামবাবুর অভিযোগের ভিত্তিতে খোঁজখবর শুরু হয়েছে। যোগাযোগ করা হয়েছে নববধূর বাপের বাড়িতেও। যদিও মেয়ে কেন এমন কাণ্ড করল তা বুঝে উঠতে পারছেন না তাঁরাও।
হাসপাতাল থেকে পালাল বিচারাধীন অন্তঃসত্ত্বা বন্দি
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন