Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

নতুন বছরে বিএসএনএল-এর ৬ মাসের আনলিমিটেড অফার

কী কী সুবিধা দিচ্ছে বিএসএনএল-এর এই নতুন অফার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৭, ০৯:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৭, ০৯:২৫

options
link
নতুন বছরে বিএসএনএল-এর ৬ মাসের আনলিমিটেড অফার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে প্রিয়জনেরা যখন একে অন্যের হাতে উপহার তুলে দিতে ব্যস্ত, ঠিক তখনই গ্রাহকদের জন্য এক বিশেষ সুবিধা নিয়ে এল বিএসএনএল। নতুন বছরে সংস্থা ৬ মাসের এক আনলিমিটেড অফার উপহার হিসেবে তুলে দিচ্ছে গ্রাহকদের হাতে।
ঠিক কী কী সুবিধা দিচ্ছে বিএসএনএল-এর এই নতুন অফার? সেই অফারের সমস্ত সুবিধা পেতে গেলে কি আদৌ কোনও টাকা লাগবে?
টাকা লাগবে ঠিকই! হাজার হলেও বাণিজ্যিক সংস্থা তো! কাজেই উপহার হলেও তা বাণিজ্যিক দিকটা বাদ দিয়ে নয়! তবে সেই টাকার পরিমাণ খুবই সামান্য! ৬ মাসের জন্য মাত্র ১৪৪ টাকা! তা, এই ১৪৪ টাকা খরচ করলে কী সুবিধা মিলবে ৬ মাস ধরে?
বিএসএনএল জানিয়েছে, ১৪৪ টাকা খরচ করলে ৬ মাসের জন্য বিএসএনএল তো বটেই, পাশাপাশি অন্য যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কল করা যাবে। লোকাল আর এসটিডি- দুটোই! তার সঙ্গে মিলবে ৩০০ এমি ডেটা। প্রিপেড আর পোস্টপেড- দুই কানেকশনেই এই সুবিধা পাওয়া যাবে।

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.