সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির আগেই আগাম উৎসবে মাতলেন কেন্দ্রীয় সরকার কর্মচারীরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরেক দফা বাড়ল। মূল বেতনের উপর ২ শতাংশ হারে মহার্ঘভাতা বাড়ানো হবে বলে ঘোষণা করল কেন্দ্র। এর ফলে প্রায় ৫০ লক্ষ কর্মচারী ও ৫৪ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর৷
জানা গিয়েছে, ২০১৬-র পয়লা জুলাই থেকে এই মহার্ঘভাতা কার্যকর হবে। এর ফলে সরকারি কোষাগারে বার্ষিক বাড়তি ৫৬২২.১০ কোটি টাকার বোঝা চাপবে৷ তবে জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসের হিসাবে কেন্দ্রের খরচ হবে বাড়তি ৩৭৪৮.০৬ কোটি টাকা৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, গত ২৩ মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৬ শতাংশ বাড়ানো হয়।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন