Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ফের ভাতা বাড়ল সরকারি কর্মীদের

১ জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কা‌র্যকর হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০১৭, ১৫:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০১৭, ১৫:৪৮

options
link
ফের ভাতা বাড়ল সরকারি কর্মীদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার আরেক দফা মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ২ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিল৷ এর ফলে প্রায় ৫০ লক্ষ কর্মচারী ও ৫৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে৷ চলতি বছরের ১ জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কা‌র্যকর হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

যদিও এই ডিএ বৃদ্ধিতে সন্তুষ্ট নয় শ্রমিক সংগঠনগুলি৷ তাদের দাবি, মূল্যবৃদ্ধির রেশ ঠেকাতে এই সামান্য বাড়তি ডিএ কোনও প্রভাব ফেলবে না৷ কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্মেন্ট এমপ্লয়িজের প্রেসিডেন্ট কে কে এন কুট্টি পিটিআইকে জানিয়েছেন, প্রস্তাবিত শর্ত অনুযায়ী ডিএ বৃদ্ধি না হওয়ায় কর্মীরা হতাশ৷ যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেই হারে ডিএ বৃদ্ধি হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি৷

[চলতি মাসেই ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.