Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী হুডার বাড়িতে সিবিআইয়ের হানা

অভিযোগ, ২০০৪-২০০৭ সালের মধ্যে মানেসরের ওই জমি বেআইনিভাবে অতি স্বল্পমূল্য দিয়ে গ্রামবাসীদের থেকে কেনা হয়েছিল৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৬, ১৩:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৬, ১৩:৩৯

options
link
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী হুডার বাড়িতে সিবিআইয়ের হানা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতি মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডার বাড়িতে হানা দিল সিবিআই৷ দিল্লি থেকে ৪৫ কিলোমিটার দূরে মানেসরে ৪০০ একরের একটি জমি নিয়ে দুর্নীতি মামলায় অভিযুক্ত এই বর্ষীয়ান কংগ্রেস নেতা৷ শনিবার সকালে হুডার বাড়ি ছাড়াও দিল্লি, চণ্ডীগড়, রোহতক, গুরুগ্রামের ২০টি জায়গায় অভিযান চালান সিবিআই কর্তারা৷ এই জমি দুর্নীতিতে যুক্ত এক সরকারি আমলা ও দুই প্রাক্তন অফিসারের বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিবিআই৷

অভিযোগ, ২০০৪-২০০৭ সালের মধ্যে মানেসরের ওই জমি বেআইনিভাবে অতি স্বল্পমূল্য দিয়ে গ্রামবাসীদের থেকে কেনা হয়েছিল৷ পরে জমিটি একটি বেসরকারি নির্মাণকারী সংস্থাকে দেওয়া হয়৷ সিবিআইয়ের দাবি, ওই চুক্তিতে গ্রামবাসীরা প্রায় ১৫০০ কোটি টাকা মূল্যের জমি হারিয়েছেন৷ হুডার বিরুদ্ধে এই দুর্নীতি মামলার নির্দেশ দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর৷ ২০১৪ সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন হুডা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.