প্রণব সরকার, আগরতলা: সম্প্রতি পৃথক রাজ্যের দাবিতে ত্রিপুরায় আদিবাসী সংগঠন আইপিএফটি যে আন্দোলনের ডাক দিয়েছিল, তা হিংসাত্মক আকার ধারণ করে৷ ওই আন্দোলন সম্পর্কে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ কয়েক দিন আগে ত্রিপুরা বিজেপি সভাপতি বিপ্লব দে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে তাঁকে ঘটনাটি জানান৷ এর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের কাছে বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করল৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার ইতিমধ্যেই ওই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন৷ এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে গুজবে কান না দিয়ে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি৷ ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সর্বদলীয় শান্তি বৈঠক ডাকার দাবি তুলেছে৷ তবে সিপিএম রাজ্যের প্রধান বিরোধী দলের এই দাবি খারিজ করে দিয়েছে৷
আপাতত পরিস্থিতি শান্ত হলেও একটা চাপা আতঙ্ক রয়েছে৷ বেশ কিছু এলাকায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে৷ নিষিদ্ধ করা হয়েছে মিটিং, মিছিল৷ হিংসাত্মক ওই ঘটনায় ২৫ জন জখম হয়েছিলেন৷ যার মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়৷ অন্যদিকে পৃথক রাজ্যের দাবি তোলা আইপিএফটির সভাপতি এন সি দেববর্মা অভিযোগ করেছেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এই হিংসাত্মক ঘটনা ঘটেছে৷ ঘটনার পরেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন