Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

কেন্দ্রের বিরুদ্ধে ‘বেটি বাঁচাও’ স্লোগান চুরির অভিযোগ

এমনটাই দাবি রাজস্থানের উদয়পুরের মহিলা পুলিশ অফিসার চেতনা ভাটির৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৭:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৭:২৮

options
link
কেন্দ্রের বিরুদ্ধে ‘বেটি বাঁচাও’ স্লোগান চুরির অভিযোগ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগান চুরি করেছে কেন্দ্র, এমনটাই দাবি রাজস্থানের উদয়পুরের মহিলা পুলিশ অফিসার চেতনা ভাটির৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরই নারীশিক্ষার প্রচারের কারণে এই স্লোগান ব্যবহার করায় এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে৷ এই স্লোগানটি তাঁরই লেখা কবিতার অংশ, কেন্দ্র তা চুরি করেছে, এমনটাই দাবি চেতনার৷

 উদয়পুরের মহিলা থানার এসএইচও চেতনা বলেন, ১৯৯৯ সালে একটি কবিতার অংশ হিসাবেই তিনি এটি লেখেন৷ ২০১২ সালের ৩ আগস্ট এটি মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দফতরে (সিএমও) পাঠান৷ কিন্তু সিএমও থেকে কোনও উত্তর আসেনি৷ অন্যদিকে, গত বছর ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাণিপথ থেকে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগানে দেশবাসীকে নারীশিক্ষা নিয়ে সচেতন করতে আহ্বান জানান৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.