Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬

রেলের অতিথিশালা যখন অশরীরীর ডেরা

তেনাদের ভয়েই অতিথিশালায় মানুষের টেকা দায়। এখন সেই অতিথিশালায় শুধু তেনাদেরই আনাগোনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৬, ১৭:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৬, ১৭:২৫

options
link
রেলের অতিথিশালা যখন অশরীরীর ডেরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা যায়, মহিলাদের নাকি স্নানঘরে একা পেলেই অশরীরীরা তাঁদের ভয় দেখানোর চেষ্টা করে। নারীমন পুরুষের তুলনায় বহুগুণ নরম। পাশাপাশি স্নানঘরে মহিলারা বেশকিছুটা গোপন সময় কাটান। আর তাই এই সময় ভৌতিক আবেশ তাঁদের আশেপাশে তৈরি হলে, স্বভাবতই তাঁরা ভয় পেয়ে যান। সিক্ত অবস্থায় আচমকা স্নানঘর ছেড়ে বেরিয়ে পর্যন্ত আসতে পারেন না। আর সেই সুযোগেই ভয় তাঁদের উপর আরও জোড়াল ভাবে চড়াও হয়। স্নান ঘরে অশরীরীর আনাগোনা যখন নতুন নয়, তখন এমনই ভৌতিক স্নানঘর যে কোনও বাড়ি কিংবা হোটেল রুমকে খুব সহজেই বানিয়ে দিতে পারে ভূতুরে।

ঠিক এমন ঘটনাই ঘটে চণ্ডীগড় রেল অতিথিশালায়। শোনা যায়, এই অতিথিশালা খুব সুন্দর করে রাখা অতিথিদের জন্য। কিন্তু সুব্যবস্থা থাকার পরেও টুরিস্টরা ভুল করেও এই অতিথিশালার আশেপাশে ঘেষতে চান না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শোনা যায়, এই অতিথিশালার স্নানঘরে বাস করে এক অতৃপ্ত আত্মা। পুরুষ, মহিলা নির্বিশেষে যে কেউ এই স্নানঘরে ঢুকলে সেই অশরীরীর দেখা পান। শোনা যায়, কখনও কখনও স্নানঘরে ভুতের দেখা পান মানুষ। কিংবা আবার কখনও তেনারা সরাসরি দেখা না দিয়ে নানা ধরনের কাণ্ড-কারখানার মধ্যে দিয়ে নিজেদের উপস্থিতির কথা জানান দেয়।

আর তেনাদের ভয়েই অতিথিশালায় মানুষের টেকা দায়। এখন সেই অতিথিশালায় শুধু তেনাদেরই আনাগোনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.