Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Brij Bhushan Sharan Singh

যৌন ইচ্ছা ছাড়া নাড়ি পরীক্ষা অপরাধ নয়, দাবি ব্রিজভূষণের আইনজীবীর

দেশের একাধিক মহিলা কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০২৩, ১৩:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০২৩, ১৩:৪৭

options
link
যৌন ইচ্ছা ছাড়া নাড়ি পরীক্ষা অপরাধ নয়, দাবি ব্রিজভূষণের আইনজীবীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান তথা বিজেপি (BJP) সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ‌্যা বলে আদালতে দাবি করলেন তাঁর আইনজীবী। তিনি বলেন, ব্রিজভূষণের বক্তব‌্য অনুযায়ী, যৌন উদ্দেশ‌্য ছাড়া মহিলাদের নাড়ি দেখা কখনওই অপরাধ নয়।

সুযোগ পেলেই মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার চেষ্টা করেন বলে অভিযোগ ব্রিজভূষণের বিরুদ্ধে। দিল্লি পুলিশের (Delhi Police) এই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় রাউজ অ্যাভিনিউ আদালতে শুনানির সময়ই ব্রিজভূষণের এমন বক্তব্যের কথা জানান তাঁর আইনজীবী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আকাশপথে হামলা গাজার হাসপাতালে! মৃত ছাড়াল ৫০০]

যদিও পুলিশের তরফে দু’টি ঘটনার প্রমাণ দিয়ে বলা হয়, তাজিকিস্তানে প্রতিযোগিতা চলাকালীন ব্রিজভূষণ এক মহিলা কুস্তিগিরকে তাঁর ঘরে ডেকে এনে জোর করে আলিঙ্গন করেছিলেন। আর এক মহিলা কুস্তিগিরের শার্ট তুলে ধরে তাঁর পেটে আপত্তিকরভাবে হাত দিয়েছিলেন।

[আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রূপকথা নেদারল্যান্ডসের, নেপথ্যে এক প্রোটিয়াই]

দেশের একাধিক শীর্ষস্থানীয় মহিলা কুস্তিগির তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। প্রাথমিকভাবে দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করছে না বলে অভিযোগ ওঠে। দিল্লির যন্তর মন্তরে ব্রিজভূষণের গ্রেপ্তারির দাবিতে দীর্ঘ দিন ধরে ধরনাও দেন কুস্তিগিররা। পরে, শীর্ষ আদালতের নির্দেশে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল দিল্লি পুলিশ। তবে, ব্রিজভূষণকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.