সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু ঘিরে রহস্য ক্রমেই বাড়ছে৷ আম্মার মৃত্যুকে কেন্দ্র করে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তার জেরেই এবার সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা৷ আম্মার মৃত্যু রহস্য ফাঁস করতে সিবিআই তদন্ত দাবি করা হয়েছে৷ সম্প্রতি চেন্নাইয়ের এক স্বেচ্ছাসেবি সংস্থা এই মামলা দায়ের করেছে বলে জানা গিয়েছে৷
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী আম্মার মৃত্যুর পর থেকেই তাঁর মৃত্যুকে ঘিরে নানা ধরনের জল্পনা চলছে৷ চলতি বছরের ২২ সেপ্টেম্বর থেকে আম্মা চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন৷ কিন্তু হাসপাতালের অভ্যন্তরে ঠিক কী ভাবে ছিলেন আম্মা, ঠিক কী ছিল চিকিৎসা পদ্ধতি – এসব প্রশ্নের উত্তর রয়ে গিয়েছে অজানা৷ এতেই থেমে নেই বিষয়টি৷ জানা গিয়েছে আম্মা যে কেবিনে ভর্তি ছিলেন, সেখানে ছিল না কোনও সিসিটিভি ক্যামেরা৷ তাই গত আড়াই মাসে আম্মার শারীরিক অবস্থা ঠিক কেমন ছিল তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা৷
আম্মার চিকিৎসা সংক্রান্ত তথ্য পুনরুদ্ধার করার জন্যও আর্জি জানিয়েছে এই সংস্থা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন