Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

পরীক্ষায় বসতে বাধা, শিক্ষককে কুপিয়ে হত্যা ছাত্রর

অভিযুক্ত দুই ছাত্রর একজনের বয়স ১৮ এবং অপর ছাত্রর বয়স ১৭ বছর ১০ মাস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৬, ১৫:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৬, ১৫:৫৮

options
link
পরীক্ষায় বসতে বাধা, শিক্ষককে কুপিয়ে হত্যা ছাত্রর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে উপস্থিতির হার কম থাকায় ছাত্রকে পরীক্ষায় বসতে দেননি শিক্ষক। বহুবার শিক্ষককে অনুরোধ করেও বিশেষ লাভ হয়নি। তাই রাগের বশে শিক্ষককে ছুরি দিয়ে আঘাত করল দ্বাদশ শ্রেণির দুই ছাত্র। সোমবার পশ্চিম দিল্লির নাংগলোই সরকারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে।

ঘটনায় গুরুতর জখম হন শিক্ষক মুকেশ কুমার। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে, মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, সোমবার বিকেল পাঁচটার সময় ক্লাসে পরীক্ষার গার্ড দিচ্ছিলেন মুকেশ কুমার। এই সময়ই এক ছাত্র ক্লাসে ঢুকে মুকেশ বাবুর কাছে পরীক্ষায় বসার অনুমতি চায়। ছাত্রর ক্লাসে উপস্থিতির হার কম থাকায় তাকে পরীক্ষায় বসতে দিতে চাননি মুকেশ বাবু। আর এরপরেই মেজাজ হারায় সেই ছাত্র। রাগের  মাথায় সে এবং তার অপর এক বন্ধু গোটা ক্লাসের সামনেই শিক্ষককে ছুরি দিয়ে কোপাতে থাকে।

শিক্ষককে আঘাত করেই সেখান থেকে চম্পট দেয় দুই ছাত্র। গোটা ঘটনায় স্কুল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত মুকেশ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। আজ সকালে তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, অভিযুক্ত দুই ছাত্রর একজনের বয়স ১৮ এবং অপর ছাত্রর বয়স ১৭ বছর ১০ মাস। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.