সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর ২৭তম সেনাপ্রধানের দায়িত্ব নওয়ার পর আজ প্রথমবার কাশ্মীর সফরে রওনা হবেন জেনারেল বিপিন রাওয়াত৷ সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার রাওয়াতের এই সফরের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, কাশ্মীরে সেনার রণসজ্জা খতিয়ে দেখা৷ গত সপ্তাহে ১৩ লক্ষ ভারতীয় সৈনিকের সেনাপতি পদ নিয়েই রাওয়াত পাকিস্তান এবং চিনকে সাবধান করে দেন৷ সীমান্তে শান্তি রক্ষার স্বার্থে প্রয়োজনে শক্তিপ্রয়োগ করতেও পিছপা হবেনা সেনা, বলেও জানান রাওয়াত৷
(পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করব, প্রকাশ্যেই জানাল চিন)
জেনারেল দলবীর সিংহ সুহাগের স্থলাভিষিক্ত হন রাওয়াত৷ যদিও সিনিওরিটির হিসেবে লেফটেনেন্ট জেনারেল প্রবীন বক্সী এবং পি এম হরিজ এই পদের দাবিদার ছিলেন৷ এই নিয়ে দানা বাধে বিতর্ক৷ ১৯৭৮ সালে গোর্খা রাইফেলস থেকে সামরিক জীবন শুরু করেন রাওয়াত৷ উঁচু পার্বত্য অঞ্চলে শত্রুকে মাত দিতে এবং সন্ত্রাসবিরোধী অভিযানে পারদর্শী রাওয়াত৷ বিশেষজ্ঞ মহলের মতে, সীমান্তে পাকিস্তান এবং চিনের লাগাতার আগ্রাসনের কড়া জবাব দিতে রাওয়াতকে বেছে নিয়েছে সরকার৷
(চিন-পাকিস্তান বাড়াবাড়ি করলে এবার ভারতীয় সেনাও শক্তি প্রদর্শন করবে)
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন