সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে আরও বাড়ল আমনাগরিকের জ্বালানি জ্বালা। একধাক্কায় সিলিন্ডার পিছু ২০৯ টাকা করে বাড়িয়ে দেওয়া হল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। তবে স্বস্তির খবর হল ঘরোয়া কাজে ব্যবহৃত LPG বা রান্নার গ্যাসের দাম এদিন বাড়ানো হয়নি।
প্রতি মাসের শুরুতে এলপিজির দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১৮৩৯ টাকা। দিল্লিতে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হল ১৭২১ টাকা ৫০ পয়সা। মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম লিটারপ্রতি হল ১৬৮৪ টাকা। বেঙ্গালুরুতে এই দাম বেড়ে হল ১৮৩৯ টাকা।
[আরও পড়ুন: ‘মোদি হ্যায়, মুমকিন হ্যায়’! কয়লা-বিদ্যুৎ সংকট নিয়ে তীব্র কটাক্ষ চিদম্বরমের]
এর আগে পরপর বেশ কয়েক দফা বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হয়েছে। উৎসবের মরশুমে সেটা আবার বাড়ানো হল। ঘটনাচক্রে সদ্যই গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ২০০ টাকা কমানো হয়েছে। তার পরই বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে গেল।
[আরও পড়ুন: ‘এখনও তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন প্রশান্ত কিশোর’, দিল্লিতে বড় ঘোষণা মমতার]
হোটেল, রেস্তরাঁয় রান্নার জন্য বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। মূল্যবৃদ্ধির বাজারে ফের একদফা বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় রান্না করা খাবারের দাম বাড়বে। যার পরোক্ষ প্রভাব পড়বে পণ্যের বাজারেও। প্রসঙ্গত, দেশজুড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র এবং বিরোধী দলগুলির দখলে থাকা রাজ্যের সরকারগুলির মধ্যে রীতিমতো তরজা চলছে। এই পরিস্থিতিতে ফের গ্যাসের দাম বাড়াটা বিরোধীদের হাতে নয়া অস্ত্র তুলে দিল।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন