Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Congress-Trinamool

ফের রাজ্যে শুরু তৃণমূল-কংগ্রেস জোট আলোচনা? নয়া ফর্মুলা নিয়ে হাজির খাড়গেরা

তৃণমূলের তরফে ইতিবাচক সাড়া মিলেছে, দাবি কংগ্রেস সূত্রের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ১২:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ১২:৩৬

options
link
ফের রাজ্যে শুরু তৃণমূল-কংগ্রেস জোট আলোচনা? নয়া ফর্মুলা নিয়ে হাজির খাড়গেরা zoom
মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় মনে হচ্ছিল ইন্ডিয়া (INDIA) জোটের অস্তিত্বই সংকটে পড়ে যাবে। লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) ঠিক আগে আগে সেই ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। একে একে উত্তরপ্রদেশ, দিল্লির মতো রাজ্যে আসনরফা চূড়ান্ত হয়েছে। বিহার, তামিলনাড়ুর মতো রাজ্যে আসনরফায় বিশেষ সমস্যা নেই। মহারাষ্ট্রেও রফা চূড়ান্ত হওয়ার পথে। এবার বাংলাতেও ফের তৃণমূলের সঙ্গে আলোচনা শুরুর পথে কংগ্রেস।

কংগ্রেস সূত্রের খবর, আসনরফা নিয়ে তৃণমূলকে (TMC) নয়া প্রস্তাব দেওয়া হয়েছে দলের তরফে। প্রস্তাব অনুযায়ী, বাংলার ৪২ আসনের মধ্যে ৬টি আসন চাইবে কংগ্রেস। তৃণমূল আগে জানিয়ে দিয়েছিল, বাংলায় কোনওভাবেই দুইয়ের বেশি আসন ছাড়া হবে না হাত শিবিরকে। কিন্তু কংগ্রেস সূত্রের দাবি, বাংলায় আসনের বদলে অন্য রাজ্যে যদি তৃণমূলকে কিছু আসন দেওয়া হয়, তাহলে বাংলায় পাঁচ আসন ছাড়তে রাজি হয়ে যেতে পারে তৃণমূল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘এমন সত্যি যা শিহরিত করে’, সন্দেশখালির নির্যাতিতাদের নিয়ে তথ্যচিত্র প্রকাশ বিজেপির]

আগেরবারের দুটি আসনের পাশাপাশি, মালদহ উত্তর, রায়গঞ্জ এবং দার্জিলিং আসনগুলি নিয়ে আলোচনা হচ্ছে দুই শিবিরের। তবে, কংগ্রেস (Congress) আরও একটি আসনের দাবি করছে। এর বদলে অসমে তৃণমূলকে দুটি এবং মেঘালয়ে একটি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। কংগ্রেস সূত্রের দাবি, এই প্রস্তাব নিয়ে আলোচনা এ পর্যন্ত ইতিবাচক। সব ঠিকঠাক হয়ে গেলে দ্রুত আসনরফার কথা ঘোষণা করে দেওয়া হবে। কংগ্রেস সূত্র বলছে, অখিলেশ এবং কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে কংগ্রেসের রফা চূড়ান্ত হওয়ার পর মমতাও সুর নরম করেছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এদিন জানিয়ে দিয়েছেন, “মমতার সঙ্গে কথাবার্তা চলছে। দরজা বন্ধ হয়নি। বারবার বলে এসেছি, এখনও বলছি। কোনও কিছুই চূড়ান্ত হয়নি, তবে চলছে। বাংলায় যে ছয়দিন ছিলাম, বারবার বলেছি। আপনারা শোনেনি বা বিশ্বাস করেননি। সপা, আপ নিয়েও আপনারা একই কথা বলেছেন, সমঝোতা হয়ে গেল তো? তৃণমূলের কে কী বলছে জানি না, ওদের সুপ্রিম নেত্রী বারবার বলে এসেছেন উনি ‘ইন্ডিয়া’র সঙ্গে আছেন। বিজেপিকে রুখতে সর্বতোভাবে লড়াইয়ে আছেন। এরপরও আপনাদের এত প্রশ্ন কেন?”

[আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি চিনা জওয়ানদের! ভাইরাল ভিডিও]

যদিও তৃণমূল সূত্রে এই খবরের কোনও নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই জোট সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কংগ্রেস-সিপিএমের সঙ্গে ঘর করছে। ওদের একটা আসনও ছাড়বে না তৃণমূল। সেই অবস্থান থেকে সরে আসার কোনও ইঙ্গিত প্রকাশ্যে এখনও দেয়নি এ রাজ্যের শাসকদল। তবে তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস এবং বামেদের সঙ্গে আসনরফা নিয়ে আলোচনা শুরু করেনি। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.