Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

অভিযোগকারীকে দিয়ে জুতো পালিশ করাল পুলিশ!

পুলিশ অফিসারের জুতো পালিশ করে তবেই অভিযোগ !

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৬, ১৭:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৬, ১৭:৩০

options
link
অভিযোগকারীকে দিয়ে জুতো পালিশ করাল পুলিশ! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোন হারানোয় অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন পঞ্চাশের মানুষটি৷ অভিযোগ নেওয়া হল বটে, তবে বিনিময়ে তাঁকে যা করতে হল তা রীতিমতো আপত্তিকর৷ পুলিশ অফিসারের জুতো পালিশ করে তবেই অভিযোগ জানাতে পারলেন তিনি৷

মুজফরনগরের এ ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ সিট্টু নামের ওই ভদ্রলোক মোবাইল হারানোর অভিযোগ লেখাতে গিয়েছিলেন থানায়৷ সেখানে তাঁর পেশা জানতে চাওয়া হয়৷ তিনি জানান জুতো পালিশ করেই উপার্জন করেন তিনি৷ এরপরই তাঁকে জুতো পালিশ করতে বলেন এক অফিসার৷ অভিযোগ লেখানোর তাগিদে তিনি করতে রাজিও হয়ে যান৷ সেই সময় থানায় উপস্থিত এক ব্যক্তি তাঁর জুতো পালিশের ভিডিও তুলে রাখেন৷ সেই ভিডিওই ছড়িয়েছে বিভিন্ন মাধ্যমে৷ দেখা যাচ্ছে, বেশ কয়েকজন পুলিশ অফিসার বসে আছেন ছড়িয়ে ছটিয়ে৷ আর একজনের সামনে বসে হাসতে হাসতেই জুতো পালিশ করছেন সিট্টু৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ অভিযোগ উঠতেই পুলিশ সুপার সন্তোষ কুমার জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে এ ঘটনা প্রচারের সঙ্গে সঙ্গে পুলিশের মূল্যবোধ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷

দেখুন ভিডিও-

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.