Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Coronavirus

Coronavirus: দেশের দৈনিক করোনা আক্রান্ত পেরিয়ে গেল ১২ হাজার, চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট

মুম্বই, দিল্লিতে ফের মারাত্মক পরিস্থিতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২২, ০৯:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২২, ০৯:৫৮

options
link
Coronavirus: দেশের দৈনিক করোনা আক্রান্ত পেরিয়ে গেল ১২ হাজার, চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনার চতুর্থ ঢেউ কি আসন্ন? লাগাতার যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে সেই আশঙ্কাই ফের মাথাচাড়া দিচ্ছে। ফেব্রুয়ারি মাসের পর এই প্রথমবার দেশের দৈনিক আক্রান্ত পেরিয়ে গেল ১০ হাজারের গণ্ডি। নতুন করে দেশের প্রায় সব প্রান্তেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষ করে মুম্বই, দিল্লির মতো শহরে আক্রান্ত বাড়ছে হু হু করে। পাল্লা দিয়ে বাড়ছে পজিটিভিটি রেট। অ্যাকটিভ কেসও রীতিমতো চিন্তার।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। যা কিনা গত প্রায় চারমাসের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে শুধু মুম্বইয়েই আক্রান্তের সংখ্যা ২২০০-র বেশি। মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। উদ্ধব প্রশাসনকে চিন্তায় রাখছে ৫০৬টি জেলা। শুধু মুম্বই নয়, আরেক জনবহুল শহর দিল্লির অবস্থাও তথৈবচ। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১০০ মানুষ।

[আরও পড়ুন: মধ্যবিত্তের মাথায় হাত, বৃহস্পতিবার থেকে রান্নার গ্যাসের নতুন সংযোগেও বাড়তি খরচ]

বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৫৮ হাজার ২১৫ জন। যা গতকালের থেকে ৪ হাজার ৫৭৮ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.১৩ শতাংশে পৌঁছে গিয়েছে। দৈনিক পজিটিভিটি রেট বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে ২.৩৫ শতাংশের কাছাকাছি। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। এই সংখ্যাটাই খানিকটা স্বস্তির। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৮০৩ জন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: টানা ৩০ ঘণ্টা জেরায় ক্লান্ত রাহুল! নিজেই ইডির কাছে চাইলেন ‘বিরতি’]

করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৭১২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৭ হাজার ৬২৪ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষের বেশি মানুষ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.