Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

চলতি মাসেই কাশ্মীরে খুলে যাচ্ছে দেশের দীর্ঘতম সুড়ঙ্গপথ

সুড়ঙ্গটির উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নিজে...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০১৭, ১৬:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০১৭, ১৬:০০

options
link
চলতি মাসেই কাশ্মীরে খুলে যাচ্ছে দেশের দীর্ঘতম সুড়ঙ্গপথ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের শেষ দিকেই জম্মু ও কাশ্মীরে খুলে যাচ্ছে দেশের দীর্ঘতম সুড়ঙ্গপথ৷ স্থানীয়রা এই সুড়ঙ্গকে ‘আশার সুড়ঙ্গ’ বা ‘টানেল অফ হোপ’ বলে ডাকছেন৷

(দেশদ্রোহী ছেলের লাশ নিতে অস্বীকার বাবার, গর্বিত প্রশাসন)

জম্মু ও কাশ্মীরের চেনানি ও নাশরিকে যুক্ত করবে এই টানেল, যার আরেক নাম পাটনিটপ টানেল৷ ৪৪ নম্বর জাতীয় সড়কের উপর ৯.২ কিলোমিটার দীর্ঘ এই টানেল একবার খুলে গেলে চেনানি ও নাশরির মধ্যে ৪১ কিলোমিটারের দূরত্ব কমে দাঁড়াবে ১১ কিলোমিটার৷ সবচেয়ে বড় কথা, তুষারপাত বা খারাপ আবহাওয়া থাকলেও ওই দুই টাউনের মধ্যে যোগাযোগে কোনও অসুবিধা হবে না৷ ট্রাফিক জ্যামও এড়ানো যাবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ঐতিহাসিক ওই সুড়ঙ্গের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই৷ ইতিমধ্যেই ওই প্রকল্প এলাকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ কর্তারা৷ ২০১১-র মে মাসে কংগ্রেস সহ-সভাপতির রাহুল গান্ধী এই প্রকল্পের শিলান্যাস করেন৷ ওই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের আর্থিক পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন আধিকারিকরা৷ সুড়ঙ্গটি খুলে গেলে সাধারণ মানুষের অন্তত আধঘন্টা সময় বাঁচবে বলে মনে করা হচ্ছে৷ সুড়ঙ্গটির কাজ শেষ হওয়ার কথা ছিল গতবছরের আগস্ট মাসে৷

(চিনা বাজার রুখতে এবার স্মার্টফোন আনছেন সলমন খান)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.